চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আফগানিস্তানে দুর্ঘটনার কবলে ভারতীয় বিমান

নিজস্ব প্রতিনিধিঃমস্কো যাওয়ার পথে ভেঙে পড়েছে  যাত্রীবাহী  ভারতীয় বিমান । উত্তর আফগানিস্তানের বাদাখশানে ভারতীয় বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার কথা জানিয়েছে বাদাখশানে তালেবানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান। তিনি বলেন, যাত্রীবাহী বিমানটি বাদাখশান প্রদেশের তোপখানেহ পর্বতে ভেঙে পড়েছে। সেই পর্বতটি কারান, মানজান ও জিবাক জেলায় বিস্তৃত রয়েছে ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনাস্থলে পৌঁছিয়েছে উদ্ধারকারীর দল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ২০ জানুয়ারি রাতে  বিমানটি তার নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়ে বাদাখশান প্রদেশের জেবাক জেলার পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। তবে এখন পর্যন্ত  দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি। যাত্রীরা সুস্থ আছেন কিনা তা এখনও অস্পষ্ট। বর্তমানে জোর কদমে চলেছে উদ্ধারকাজ। 

ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে  তদন্ত শুরু করেছে তাইওয়ান প্রশাসন। তবে এখনও পর্যন্ত ভারতের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদিকে যখন লাগাতার উত্তর ভারতে বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। সেইসময় মস্কো যাওয়ার পথে ভেঙে পড়ল বিমান । কোন যান্ত্রিক ত্রুটির কারণে কি বিমানটি ভেঙে পড়েছে নাকি আবহাওয়ার জন্য এই দুর্ঘটনাটি হয়েছে , তা খতিয়ে দেখা হচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ