‘সমস্ত পরিকল্পনা জলাঞ্জলি’, ইন্ডিগো বিভ্রাটে চোখে জল যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিগোর কর্মী সংকট ভারতজুড়ে বিমান পরিষেবাকে ব্যাহত করে তুলেছে। ইতিমধ্যেই সংস্থাটি দেশব্যাপী দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে। শনিবার আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের সারি। কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। তাঁদের দাবি, ইন্ডিগোর এই দায়িত্বজ্ঞানহীনতা যাত্রীদের সমস্ত পরিকল্পনা, শ্রম ও প্রচেষ্টাকে কার্যত ভেস্তে দিয়েছে।

যাত্রীরা প্রবল সমস্যার সম্মুখীন হয়েছেন। দেশের প্রতিটি বিমান বন্দরে অপেক্ষারত যাত্রীদের লম্বা লাইন। কাউন্টারে ভিড়, সফরের বিকল্প নেই।  যাত্রীদের মধ্যে প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে হতাশা। এমনই একজন যাত্রী হলেন মহর্ষি জানি। ইন্ডিগো বিভ্রাট তাঁর সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন মহর্ষি। কয়েক মাস ধরে করা পরিশ্রম, স্বপ্ন মুহূর্তে ধূলিসাৎ হয়েছে। মহর্ষির কথায়, ” গুয়াহাটি যাওয়ার জন্য আমার সকাল ৬.১৫ মিনিটে ফ্লাইট ছিল। আমাদের কয়েকজনের একটি দলকে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫-এর জন্য নির্বাচিত করা হয়েছিল। প্রায় ৭৪,০০০ জনের প্রোজেক্ট জমা দেওয়া হয়েছিল, তার মধ্যে ১৪০০ নির্বাচিত হয়েছিল। আমাদের কেন্দ্র ছিল নর্থ-ইস্টার্ন হিল বিশ্ববিদ্যালয়। সেখানেই আমাদের পারফর্ম করতে হত।”
তাঁর আরও সংযোজন, “আমরা ইন্ডিগোর ফ্লাইট বুক করেছিলাম। কিন্তু ফ্লাইট তো ছাড়লই না, আমরা আর যেতে পারব না। অন্য কোনও ভাবে যাওয়ার সম্ভাবনাও নেই। ট্রেনে গেলে ৩ দিন সময় লাগবে। আমাদের ৬-৭ মাস ধরে করা কঠোর পরিশ্রম সম্পূর্ণ নষ্ট হল। এমন সুযোগ মেলে না সবসময়, আমরা আমাদের প্রথম প্রচেষ্টায় সফল হয়েছিলাম। কিন্তু ফ্লাইট বাতিলের কারণে, আমরা যেতেই পারলাম না। আমরা ৬ জনের একটি দল ছিলাম, আমাদের মেন্টর ছিলেন দু’জন।”

জেদ্দা থেকে এসেছেন ইকলাখ হুসেন। তিনিও একই সমস্যার সম্মুখীন। ইকলাখের কথায়, “আমি জেদ্দা থেকে আহমেদাবাদ আসি। এখান থেকে আমার লখনউ যাওয়ার কথা। গত ২ দিন ধরে বিমানবন্দরেই আটকে রয়েছি আমি।” অধিকাংশ যাত্রীর দাবি বিমান কখন ছাড়বে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানাচ্ছে না। ওড়িশার বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরেও একই চিত্র। এক যাত্রীর কথায়, ” ভুবনেশ্বর থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য আমার ফ্লাইট ছিল ৫ ডিসেম্বর। বেঙ্গালুরু থেকে ভিয়েতনাম যাওয়ার ফ্লাইট ছিল। এদিকে এই সংকট শুরু হয় ৩ ডিসেম্বর। আমি গতকাল এসে ফ্লাইটের সময়সূচী সম্পর্কে জিজ্ঞাসা করলাম, কেউ কিছুই বলতে পারল না। গতকাল ওদের একটি ফ্লাইট বেঙ্গালুরু গেল। আমি বলেছিলাম যদি কোনওভাবে একটা আসন আমাকে দেওয়া যায়। তাহলে অন্তত ভিয়েতনামের ফ্লাইটটা পাব। কিন্তু এরা সেই ব্যবস্থাও করতে পারেনি। আমি যে সড়কপথে যাব তাও সম্ভব নয়। ভুবনেশ্বর থেকে বেঙ্গালুরুর যেতেই ২৫-২৬ ঘন্টা সময় লাগে। বিমানবন্দরে কর্মীরা কেউ কিছু শুনছেন না। কেবল একজন কর্মী রয়েছেন, কিন্তু তাঁর কাছে কোনও উত্তর নেই।”

ইন্ডিগোর সিইও পিটার এলবার্স জোড়ালো ইঙ্গিত দিয়েছেন যে, ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বিমান চলাচলের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। মন্ত্রী রাম মোহন নাইডু এই বিশৃঙ্খলার জন্য ইন্ডিগোর অপর্যাপ্ত ক্রু এবং ডিজিসিএ-র নতুন ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিটেশন (এফডিটিএল) নিয়ম মেনে চলাকে দায়ী করেছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন,  “আমরা একটি কমিটি গঠন করেছি যারা এই সমস্ত কিছুর তদন্ত করবে। খুঁজে বের করবে কোথায় ভুল হয়েছে এবং কে এই ভুল করেছে। আমরা এই যাত্রী ভোগান্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া