শুক্রে ১ হাজারের বেশি উড়ান বাতিল, ভোগান্তি চলবে, জানালেন ইন্ডিগোর সিইও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাইলট ও কর্মী সঙ্কটের কারণে আজ শুক্রবার ৯৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম বেসরকারি বিমান পরিষেবা প্রদানকারী ইন্ডিগোর এক হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে। এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন সংস্থার সিইও পিটার এলবার্স। বিমান পরিষেবা বাতিল হওয়ায় এবং উরানে বিলম্ব ঘটায় যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছেন। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, যাত্রীদের ভোগান্তি আগামী কয়েকদিন ধরে চলবে। পরিষেবা স্বাভাবিক হতে ১০ থেকে ১৫ ডিসেম্বর লেগে যাবে। একই সঙ্গে তিনি এও আশ্বাস দিয়েছেন, আগামিকাল শনিবার (৬ ডিসেম্বর) উড়ান বাতিলের সংখ্যা হাজারের নিচে রাখার চেষ্টা করা হবে।

গতকাল বৃহস্পতিবার থেকেই পরিষেবা ও যাত্রীসংখ্যার নিরিখে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্ত। প্রতিদিন ২২০০ উড়ান পরিষেবা দেওয়া সংস্থা কর্মী সঙ্কটের কারণে সঠিক সময়ে বিমান চালাতে পারছে না। যার জেরে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ বিমানযাত্রী। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে, শুক্রবার মধ্যরাত পর্যন্ত সমস্ত দেশীয় ফ্লাইট বাতিল করা হয়েছিল। ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। বন্দরে অপেক্ষারত যাত্রীরা ফ্লাইট বিলম্ব, লাগেজ হারিয়ে যাওয়া এবং খাবার ও জলের অভাবের অভিযোগ করেছেন।

বিমানবন্দরে আটকে থাকা যাত্রীরা এই পরিস্থিতিকে চূড়ান্ত বিশৃঙ্খলময় বলে বর্ণনা করেছেন। অনেকেই জানিয়েছেন এই যে পর পর ফ্লাইট বাতিল করা হয়েছে তা নিয়ে কাউকে কিছু জানানো হয়নি।আহমেদাবাদ থেকে বারাণসীগামী ফ্লাইট বাতিল হওয়ায় এক যাত্রী এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা ১০-১২ ঘন্টা ধরে খাবার ও জল ছাড়াই আটকে আছি। বিকল্প ফ্লাইটের ভাড়া স্বাভাবিক ভাড়ার থেকে প্রায় তিনগুণ। প্রাপ্তবয়স্কদের একজনকেই দিতে হবে প্রায় ২৪,০০০-৩০,০০০।” আরেক যাত্রী আরও বলেন, “আমাদের জানানো হয়নি যে তারা ফ্লাইট বাতিল করছে। আমরা ভোর ৫টা থেকে জেগে আছি। এখান ২ ঘণ্টা পেরিয়েও ফ্লাইট স্বাভাবিক হয়নি। কতক্ষণ থাকতে হবে জানি না। এদিকে ইন্ডিগো থেকে আমাদের খাওয়া বা থাকার কোনও ব্যবস্থা করছে না। ওরা বলছে আগামীকাল আমাদের বিমানের ব্যবস্থা করবে। এদিকে আমাদের একটা বিয়েতে যোগ দিতে যাওয়ার কথা। কী যে ভীষন ঝামেলায় আছি। ইন্ডিগো কর্তৃপক্ষ আমাদের সত্যিই হতাশ করেছে।”

এদিন দুপুরে মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে ইন্ডিগোর তরফে পেল্লাই সাইজের বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক দিন ধরে আমাদের সংস্থার বিমান পরিষেবা নেওয়া যাত্রীরা বেনজির  অসুবিধা এবং দুর্দশা ভোগ করছেন। তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। যদিও এই সঙ্কট রাতারাতি সমাধান হবে না। তবুও আপনাদের সাহায্য করার জন্য এবং আমাদের কার্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা চলবে। যে সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীরা ৫ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যাত্রার জন্য টিকিট কেটেছেন তাঁরা চাইলে টিকিট ফেরত দিতে পারেন। টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। এক পয়সাও কাটা হবে না। সেই সঙ্গে চাইলে যাত্রার তারিখও বদলাতে পারবেন।’ বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সংস্থাটি বলেছে, ‘বিভিন্ন শহরে আমরা কয়েক হাজার হোটেল রুম বুকিং করেছি। বিমানবন্দর থেকে সেখানে নিয়ে যাওয়ার জন্য সংস্থা বিনে পয়সার পরিবহনের ব্যবস্থা করেছে। সেই সঙ্গে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের জন্য বিনামূল্যে খাওয়ারও বন্দোবস্থ করা হয়েছে।’

তার কয়েক ঘন্টার ব্যবধানে এক ভিডিও বার্তায় সংস্থার সিইও পিটার এলবার্স বলেছেন, ‘গত কয়েকদিন ধরেই আমরা উড়ান পরিষেবা চালু রাখতে গভীর সমস্যার মুখোমুখি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও সঙ্কটময় হয়ে দাঁড়িয়েছে। আজ শুক্রবার হাজারের বেশি উড়ান বাতিল করতে বাধ্য হয়েছি। এটা আমাদের দৈনিক পরিষেবার অর্ধেকেরও বেশি। যারা আগাম টিকিট কেটেছিলেন তাদের অনুরোধ করব, আপাতত আপনারা বিমানবন্দরে আসবেন না। পরিস্থিতি ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া