১০ ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি, আশ্বাস দিয়েও রবিবার শয়ে শয়ে বিমান বাতিল ইন্ডিগোর

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিগোর কর্মী সংকট ভারতজুড়ে বিমান পরিষেবাকে ব্যাহত করে তুলেছে। রবিবারও মোট ৬৫০টি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। এই নিয়ে টানা ৬ দিন ইন্ডিগোর বিমান ভোগান্তির মধ্যে রয়েছেন যাত্রীরা। এক নতুন বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, তারা আজ মোট ২,৩০০ ফ্লাইটের মধ্যে  ১,৬৫০টি ফ্লাইট পরিচালনা করছে।

রবিবার হায়দরাবাদ বিমানবন্দরে ১১৫টি, মুম্বই বিমানবন্দরে ১১২টি, দিল্লিতে ১০৯টি, চেন্নাইতে ৩৮টি, কলকাতার ৭৬টি এবং অমৃতসরে ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার থেকে ইন্ডিগো ২০০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। আরও অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছে। ফলে বিমানবন্দরে আজও আটকে রয়েছেন যাত্রীরা।

গত কয়েকদিন ধরে ইন্ডিগোর  বিমান চলাচলে ভয়ানক বিঘ্ন ঘটে। তারপর অসামরিক বিমান চলাচল দফতর (DGCA) ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে শোকজ নোটিশ দেয়। এদিকে, শনিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিমান সংস্থাটিকে ৭ ডিসেম্বর (রবিবার) রাত ৮টার মধ্যে বিমান বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সমস্ত বকেয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিমানের ভাড়াও বেঁধে দিয়েছে।

ইন্ডিগো জানিয়েছে যে তারা ১০ ডিসেম্বরের মধ্যে বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। রবিবারও ভারতের প্রতিটি বিমানবন্দরে মানুষের মাথা আর লাগেজ ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ X হ্যান্ডেলে একটি পোস্ট করে শনিবার সকালে লেখেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিমান চলাচলে সংক্ষিপ্ত ব্যাঘাত ঘটার পর ইন্ডিগোর বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দ্রুত পরিষেবা নিয়মিত করার চেষ্টা চলছে। বাড়ি থেকে বের হওয়ার আগে আপনার বুকিং এবং ফ্লাইট স্ট্যাটাস ভাল করে দেখে তবে বেরোন।”

ইন্ডিগো নিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টেও। মামলার আবেদনে আদালতকে স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি বিবেচনা করার এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও ডিজিসিএকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাৎক্ষণিক শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠনের আহ্বান জানানো হয়েছে।

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫