মাঝ আকাশে ইন্ডিগো বিমানের ইঞ্জিনে গোলযোগ, ১৬১ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মাঝ আকাশে হঠাৎই ইঞ্জিনে গোলযোগ। সেই কারণে তড়িঘড়ি জরুরি অবস্থা জারি করা হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো বিমানে এই বিপত্তির ঘটনা সামনে এসেছে।শনিবার সকালে বিশাখাপত্তনম থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর একটি Boeing 737 বিমান। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয় বলে জানা যায়। পরিস্থিতি বুঝেই দিল্লি বিমানবন্দরে ফুল এমার্জেন্সি ঘোষণা করা হয় এবং জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়।

বিমানে মোট ১৬১ জন যাত্রী ছিলেন বলে খবর। বিমানটি সকাল ১০টা ৫৩ মিনিট নাগাদ অবতরণ করবে বলে আগে থেকেই জানানো হয়েছিল। সেই অনুযায়ী বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়ে প্রস্তুত রাখা হয়। পাশাপাশি দমকল বিভাগ-সহ সব জরুরি পরিষেবাকেও সতর্ক অবস্থায় রাখা হয়। শেষ পর্যন্ত সকাল ১০টা ৫৯ মিনিটে বিশাখাপত্তনম-দিল্লি 6E 579 বিমানটি নিরাপদে দিল্লি বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে। এরপর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার কাজ শুরু হয়। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লি দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, “দিল্লি বিমানবন্দরে একটি বিমানের জরুরি অবতরণের খবর পেয়েছিলাম। সকাল ১০টা ৫৩ মিনিট নাগাদ অবতরণের কথা ছিল। সেই অনুযায়ী আমাদের বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিমানটি নিরাপদেই অবতরণ করেছে।”

উল্লেখ্য, এর আগেও গত মাসে দিল্লি বিমানবন্দরে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবার দিল্লি থেকে লেহগামী একটি Boeing 737 বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। বিমানে, যখন প্রায় ১৫০ জন যাত্রী সমস্যা দেখা দেয়। বিমানে তখন প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। শেষ পর্যন্ত সেই বিমানটিকেও দিল্লিতে ফিরিয়ে এনে নিরাপদে অবতরণ করানো হয়। বারবার Boeing 737 বিমানে ইঞ্জিন সংক্রান্ত সমস্যার ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে বলেই মনে করছেন অনেকেই।

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, জেনে নিন কোন লক্ষণগুলি দেখলেই সতর্ক হবেন!

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া