ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা, এবার ইন্ডিগো নিয়ে মামলা শীর্ষ আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিগোর কর্মী সংকট ভারতজুড়ে বিমান পরিষেবাকে ব্যাহত করে তুলেছে। ইতিমধ্যেই সংস্থাটি দেশব্যাপী দেড় হাযারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে। ভারতের প্রতিটি বিমানবন্দরে মানুষের মাথা আর লাগেজ ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছিল না শুক্রবার পর্যন্তও। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে দিল্লি ও চেন্নাইয়ে সম্পূর্ণ বন্ধ করে দিতে হয় ইন্ডিগো পরিষেবা। বিরোধীরা এ নিয়ে তোপ দাগতে থাকেন কেন্দ্রীয় সরকারকে। শুক্রবার সন্ধ্যায় অবশেষে ইন্ডিগো বিমান বিভ্রাট সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু। শনিবার থেকে ইন্ডিগোর বিমান চলাচল এখন স্বাভাবিকের পথে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ X হ্যান্ডেলে একটি পোস্ট করে শনিবার সকালে লেখেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিমান চলাচলে সংক্ষিপ্ত ব্যাঘাত ঘটার পর ইন্ডিগোর বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দ্রুত পরিষেবা নিয়মিত করার চেষ্টা চলছে। বাড়ি থেকে বের হওয়ার আগে আপনার বুকিং এবং ফ্লাইট স্ট্যাটাস ভাল করে দেখে তবে বেরোন।”

শনিবারও ইন্ডিগো কিছু ফ্লাইট বাতিল করেছে। শুক্রবার ১,০০০ এরও বেশি এবং বৃহস্পতিবার ৫৫০ টি ফ্লাইট বাতিল করে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে ইন্ডিগো। যদিও এই বিষয়টি এখন পৌঁছেছে শীর্ষ আদালতে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের ক্ষতির বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে।

আবেদনে আদালতকে স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি বিবেচনা করার এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও ডিজিসিএকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাৎক্ষণিক শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠনের আহ্বান জানানো হয়েছে। এদিকে, ডিজিসিএ পাইলট ডিউটি-আওয়ার নামে নতুন নিয়ম বাস্তবায়নে ইন্ডিগোর “ভুল ধারণা এবং অপরিকল্পিত কাজ’ বলে দায়ী করেছে।

ইন্ডিগোর সিইও পিটার এলবার্স জোড়ালো ইঙ্গিত দিয়েছেন যে, ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বিমান চলাচলের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। মন্ত্রী রাম মোহন নাইডু এই বিশৃঙ্খলার জন্য ইন্ডিগোর অপর্যাপ্ত ক্রু এবং ডিজিসিএ-র নতুন ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিটেশন (এফডিটিএল) নিয়ম মেনে চলাকে দায়ী করেছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন,  “আমরা একটি কমিটি গঠন করেছি যারা এই সমস্ত কিছুর তদন্ত করবে। খুঁজে বের করবে কোথায় ভুল হয়েছে এবং কে এই ভুল করেছে। আমরা এই যাত্রী ভোগান্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”

দিল্লিতে বিমান চলাচলের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরেও, শনিবার সকালে সারা দেশের বিমানবন্দরগুলিতে ইন্ডিগোর উড়ান সমস্যা অব্যাহত। কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে যাওয়া আসা নিয়ে মোট ৬ বিমান বাতিল করা হয়েছে। অন্যদিকে, আহমেদাবাদ বিমানবন্দর জানিয়েছে যে, ৬ ডিসেম্বর মধ্যরাত থেকে সকাল ৬টার মধ্যে মোট ৭টি বিমান বাতিল হয়েছে। চেন্নাই বিমানবন্দর শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৯টি বিমান বাতিলের খবর দিয়েছে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা