গভীর রাতে হোটেলে খুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আটক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গভীর রাতে হোটেলের মধ্যে প্রেমিকাকে খুন করল প্রেমিক। ঘটনাটি ঘটেছে পুনেতে। জানা গিয়েছে, শনিবার রাতে পুনের একটি হোটেলে ইনফোসিসের সঙ্গে কর্মরত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। খুনের অভিযোগে ওই মহিলার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।  অভিযুক্তের কাছে পিস্তল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে পিম্পরি চিনচওয়াড়ের হিঞ্জেওয়ারি এলাকার একটি ওয়ো হোটেলে। গুলি চালানোর খবর পেয়ে পুলিশ হোটেলে পৌঁছায়। সেখানে গিয়ে ওই মহিলার দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে , মেয়েটির মৃতদেহটি মাটিতে পড়ে ছিল। হোটেলের ঘরের মধ্যে রক্তের দাগও পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম বন্দনা দ্বিবেদী এবং তাঁর প্রেমিকের নাম ঋষভ নিগম। দু’জনেই আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। এখনও অবধি তদন্তে দেখা গেছে যে দু’জনের মধ্যে সম্পর্ক ছিল। তবে তাদের মধ্যে বেশ কয়েকদিন ধরে ঝগড়া হয়। সেই ঝগড়ার কারণেই প্রেমিকাকে খুন করে অভিযুক্ত। এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আরও তথ্যের জন্য অভিযুক্তকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।হোটেলের সিসিটিভি ফুটেজে গভীর রাতে অভিযুক্তকে প্রেমিকার ঘর থেকে বের হতে দেখা যায়। এরপরেই  ঋষভকে পুলিশের স্ক্যানারের আওতায় নিয়ে আসা হয়েছে। সিনিয়র পুলিশ অফিসার বিশাল হিরে জানিয়েছেন, “বন্দনা ও ঋষভের নামে হোটেলের রুম বুকিং করা হয়েছিল। তাই তিনিই আমাদের প্রধান সন্দেহভাজন। বর্তমানে  আরও তদন্ত চলছে।“

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ