কর্নাটক হাতছাড়া হচ্ছে বিজেপির, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

পাঁচ বছর আগে বিধানসভা ভোটে ১০৪ আসনে জয়ী হয়েছিল বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ধর্মের তাস খেলেও কর্নাটকে ক্ষমতা ধরে রাখতে পারছে না বিজেপি। শুধু তাই নয়, গত বারের মতো একক বৃহত্তম দলের মর্যাদাও পাচ্ছে না। বুধবার ভোট শেষ হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত মিলেছে। যদিও ২০১৮ সালের মতো এবারেও বিধানসভার ভাগ্য ত্রিশঙ্কু হতে চলেছে বলে সমীক্ষায় উঠে এসেছে। একক বৃহত্তম দল হয়ে অবতীর্ণ হতে চলেছে কংগ্রেস। আর সরকার গঠনের চাবিকাঠি থাকছে এইচ ডি দেবেগৌড়ার জেডিএসের হাতে। গতবারের মতোই কিংমেকার হচ্ছেন দেবেগৌড়া পুত্র এইচডি কুমারস্বামী।

এদিন ২২৪ আসন বিশিষ্ট কর্নাটকে বিধানসভার ভোট নেওয়া হয়। বিকেল পাঁচটা পর্যন্ত ৬৫ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়েছে। তবে বেশ কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। ফলে ভোটদানের হার আরও বাড়বে বলেই মনে করছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও প্রাণহানি না ঘটায় যথেষ্টই স্বস্তিতে নির্বাচন কমিশনের আধিকারিকরা।

ভোটগ্রহণের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেই একাধিক টিভি চ্যানেলের পক্ষ থেকে বুথফেরত সমীক্ষা প্রকাশ করা হয়। ‘রিপাবলিক টিভি ও মার্ক’ এর যৌথ সমীক্ষা অনুযায়ী, কর্নাটকে ২২৪ আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৯৪ থেকে ১০৮টি আসন। বিজেপি পেতে পারে ৮৫ থেকে ১০০টি আসন। জেডিএস ২৪ থেকে ৩২ এবং অন্যান্যরা ২ থেকে ৪টি আসন পেতে পারে।

‘টিভি৯ ভারতবর্ষ ও পোল স্টার্ট’ এর সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পাবে ৯৯ থেকে ১০৯টি আসন। বিজেপি ৮৮ থেকে ৯৮টি আসন, জেডিএস ২১ থেকে ২৬ আসন এবং অন্যান্যরা ০ থেকে চার আসন। ‘জি নিউজ-মার্তিজ’ এর সমীক্ষা বলছে, কংগ্রেস পেতে পারে ১০৩ থেকে ১১৮টি আসন। বিজেপি থমকে দাঁড়াবে ৭৯ থেকে ৯৪ আসনে। জেডিএস পাবে ২৫ থেকে ৩৩ আসন এবং অন্যান্যরা ২ থেকে ৫ আসন। ‘সুবর্ণ নিউজ-জন কী বাত’ এর সমীক্ষা অনুযায়ী, বিজেপি পাবে ৯৪ থেকে ১১৭ আসন, কংগ্রেস পাবে ৯১ থেকে ১০৬টি আসন। জেডিএসের ঝুলিতে যেতে পারে ২৪ থেকে ৩২ আসন।

‘এবিপি নিউজ-সি ভোটার’ এর সমীক্ষা অনুযায়ী, ১০০ থেকে ১১২ টি আসন পাবে কংগ্রেস। জেডিএস পাবে ২১ থেকে ২৯ আসন। আর বিজেপি পাবে ৮৩ থেকে ৯৫টি আসন।

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১