খাবার নিয়ে বচসার জের, তিহাড় জেলের ভিতরে কয়েদির হাতে খুন বন্দি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের খবরের শিরোনামে দেশের হাই প্রোফাইল কারাগার হিসেবে পরিচিত তিহাড় জেল। খাবার নিয়ে বসার জেরে এক কয়েদির হাতে নির্মমভাবে খুন হলেন আর এক বন্দি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিহাড়ের তিন নম্বর জেলে। আর ওই ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

তিহাড় জেলে এই মুহুর্তে বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, সত্যেন্দ্র জৈন-সহ একাধিক হাই প্রোফাইল নেতা ও ব্যবসায়ী। ফলে স্বাভাবিকভাবেই জেলের অন্দরে দুই কয়েদির মধ্যে লড়াই এবং এক কয়েদির মৃত্যুর ঘটনায় জেলের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

জেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে খাবার বিলি নিয়ে বচসায় জড়ান দুই কয়েদি। তার মধ্যে দীপক নামে এক কয়েদি খাবার বিলির দায়িত্বে (সেবাদার) ছিলেন। অন্যান্য কয়েদিরা কোনও ক্রমে দুই কয়েদিকে নিরস্ত করেন। খানিক বাদেই ঘাতক কয়েদি হাতে বানানো ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দীপকের উপরে। এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দীপক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জেলের এক আধিকারিক জানিয়েছেন, নিহত দীপক এবং হামলাকারী কয়েদি দুজনেই খুনের মামলায় সাজা খাটছিলেন।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের