নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি:  নবরাত্রির  সময়ে অনেকেই আমিষ খাবার থেকে দূরে থাকেন। কেউ উপবাস করেন, কেউ আবার বাড়িতে নিরামিষ খাবার ছাড়া অন্য কিছু ঢুকতে দেন না। এক নিরামিষভোজী পরিবার  অনলাইনে পনির টিক্কা বিরিয়ানি অর্ডার করেছিলেন। জোম্যাটোর পক্ষ থেকে ডেলিভারি আসার পর প্যাকেট খুলে খেতে বসতেই মাথায় হাত পরে পরিবারের সদস্যদের। দেখা যায় যে হোটেল থেকে অর্ডার করা হয়েছিল সেখান থেকে পাঠানো হয়েছে চিকেন বিরিয়ানি। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পরিবার। সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।  

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  ছত্তীসগঢ়ের বিলাসপুরে। জানা গিয়েছে, বিলাসপুরের বাসিন্দা প্রজ্ঞা বৈসওয়াড়ে শনিবার(১৭ অক্টোবর) দুপুর ২টা ৪৮ মিনিটে জোম্যাটোর মাধ্যমে হোটেল গ্র্যান্ড গুলমোহর থেকে পনির টিক্কা বিরিয়ানি অর্ডার করেন। এর জন্য তিনি ৪৪৫ টাকা দেন। কিন্তু খাবার খেতে গিয়ে ভাতের মধ্যে চিকেনের টুকরো দেখতে পান পরিবারের সদস্যরা। নিরামিষ খাবারের বদলে আমিষ খাবার চলে আসায় তাঁরা হতবাক হয়ে যান। পরিবারের দাবি, তাঁরা সম্পূর্ণ নিরামিষভোজী।  পরিবারের  কেউ জীবনে কখনও আমিষ খাবার খাননি। এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই পরিবারের এক মেয়ে। এমনকি বিরিয়ানির মধ্যে মাংস দেখার পর থেকে  তরুণী  খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছেন বলে দাবি করেছেন তাঁর বাবার। জানিয়েছেন, নবরাত্রির মতো ধর্মীয় উৎসবের সময়ে এমন ঘটনা তাঁদের কাছে আরও বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে

এই ঘটনার পর হোটেল গ্র্যান্ড গুলমোহরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে পরিবার। এমনকী হোটেলের লাইসেন্স বাতিল করারও দাবি জানানো হয়েছে। পরিবারের সদস্যদের প্রশ্ন, নিরামিষ ও আমিষ খাবার তৈরি এবং প্যাকেটজাত করার ক্ষেত্রে কি আলাদা ব্যবস্থা ছিল না? তাঁদের দাবি, অর্ডার, বিল এবং খাবার সংক্রান্ত প্রমাণও তাঁরা সংরক্ষণ করে রেখেছেন। অন্যদিকে, পরিবারের অভিযোগ পাওয়ার পর হোটেল কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে বলে জানা গিয়েছে। তবে হোটেলের ম্যানেজারের দাবি, এই ভুলের জন্য দায়ী ডেলিভারি কর্মী। 

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৪ অভিযুক্ত

নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

‘আসল অপরাধীদের দিকে নজর দিন’, টাইগার শ্রফের উপরে হামলায় ফড়নবিশ সরকারকে নিশানা অভিজিৎ দীপকে-র

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, ৩ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?