চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নারী দিবসে প্রধানমন্ত্রীর টুইট, বললেন ‘দেশের কোনও মেয়েই আর পিছিয়ে নেই’

নিজস্ব প্রতিনিধিঃ আজ ৮ মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে মহিলাদের কুর্নিশ জানাতে, তাঁদের লড়াই তাঁদের অগ্রগতি, প্রগতিকে শ্রদ্ধা জানাতে বিশ্বজুড়ে কার্যত ধুমধাম করে পালিত হয় আজকের এই দিন। আর আজকের এই বিশেষ দিনে দেশের একগুচ্ছ প্রগতিশীল মহিলা যারা রীতিমতো অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তাঁদের কুর্নিশ জানাতেই টুইটারে একটি বিশেষ ভিডিও প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে এদিন তিনি নিজের টুইটার হ্যান্ডেল থেকে দেশের সমস্ত মহিলাকে জানালেন আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। 

এদিন টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘বিভিন্ন মন কি বাত পর্বের সময়, আমরা নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেছি এবং একেবারে নিম্ন স্তরে কেমন পরিবর্তন এনেছেন মেয়েরা সেই পরিবর্তনের একটি সুস্পষ্ট চিত্র এবং তাঁদের অনুপ্রেরণাদায়ক জীবনযাত্রার কথা তুলে ধরেছি। এখানে একটি ভিডিও রয়েছে যা প্রমাণ করে কিভাবে ‘মন কি বাত’ অনুষ্ঠান আমাদের দেশের দেশের নারী শক্তির কথা তুলে ধরেছে বারবার।’   

এর পাশাপাশি প্রধানমন্ত্রী তথা বিজেপি সরকার কীভাবে দেশের মহিলা নাগরিকদের উন্নতিকল্পে কাজ করছে সেই ব্যাপারেও একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘নারী দিবসে, আমি আমাদের নারী শক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কৃতিত্বকে অভিবাদন জানাই। আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা থেকে আবাসন, শিক্ষা থেকে উদ্যোক্তা পর্যন্ত, আমাদের নারী শক্তিকে এবং ভারতের উন্নয়নকে অগ্রভাগে রাখার জন্য অনেক প্রচেষ্টা করা হয়েছে এবং আগামী দিনেও এই প্রচেষ্টা আরও বৃহত্তর প্রচেষ্টার মাধ্যমে চলতে থাকবে।’  

তবে শুধু টুইট নয়, জানা যাচ্ছে দেশের মহিলাদের এই প্রগতিকে সম্মান জানাতে মঙ্গলবার সন্ধ্যায় গুজরাটের কচ্ছতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। 

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ