রাজস্থান থেকে গ্রেফতার পাক গুপ্তচর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থান পুলিশের সিআইডি ইন্টেলিজেন্স উইংয়ের ঝুলিতে বড় সাফল্য। ফের ভারতে গ্রেফতার হল পাকিস্তানি গুপ্তচর। গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ওই ব্যক্তি পাক গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর হয়ে ভারতে গুপ্তচরবৃত্তি করত। প্রকাশ সিং ওরফে বাদল নামে পরিচিত বছর পঁয়ত্রিশের যুবক পঞ্জাবের বাসিন্দা। অভিযুক্তকে রাজস্থানের শ্রী গঙ্গানগরের একটি সামরিক এলাকার কাছে সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে আটক করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার প্রধান প্রফুল্ল কুমার জানিয়েছেন, পঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা প্রকাশ সিং অপারেশন সিঁদুরের সময় থেকেই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিল। সে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করত। রাজস্থান, পঞ্জাব এবং গুজরাত জুড়ে সামরিক কার্যকলাপ, সেনার গতিবিধি, যানবাহন, সীমান্তবর্তী এলাকার রাস্তা, সেতু ও রেলপথ নির্মাণের ছবি,  ভিডিও পাঠাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত প্রকাশ নিজের পরিচয় গোপন রাখার জন্য একটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করত। সে অন্যদের মোবাইল নম্বর থেকে ওটিপি সংগ্রহ করত। তারপর তাদের নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করত। আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার জন্য এই অ্যাকাউন্টগুলিই ব্যবহার করত প্রকাশ। বিনিময়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসত মোটা অঙ্কের টাকা।

গত ২৭ নভেম্বর প্রকাশের সন্দেহজনক গতিবিধির খবর আসে গোয়েন্দাদের কাছে। এরপর তারা শ্রীগঙ্গানগরের সাধুওয়ালি সামরিক এলাকার কাছ ওই যুবককে আটক করে। প্রকাশের ফোনে বেশ কয়েকটি পাকিস্তানি নম্বরের সঙ্গে চ্যাট থাকার অভিযোগ রয়েছে। শ্রীগঙ্গানগর এবং পরে জয়পুরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই তার পাকিস্তানি গুপ্তচরবৃত্তি নিশ্চিত করা হয়।

১ ডিসেম্বর জয়পুরের বিশেষ পুলিশ স্টেশনে ১৯২৩ সালে চালু হওয়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। রাজস্থান ও পঞ্জাব জুড়ে যুবকের পরিচিতদের মধ্যে অন্যান্যদেরও সনাক্তকরণ শুরু হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ পর্ব ।

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্যক্তে প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক