‘Deepfakes’-এ কড়া শাস্তি দেবে IT মন্ত্রক: রাজীব চন্দ্রশেখর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডিপফেক’ শব্দটা নতুন হলেও, বর্তমানে বাড়ছে উদ্বেগ। গত কয়েকদিনে বলিউড তারকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সবাই কমবেশি ডিপফেক ভিডিয়োর শিকার হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সোশ্যাল মিডিয়ায় একাধিক ডিপফেক ভিডিও নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বেশ কিছু শর্তাবলী আরোপ করেছেন। ।

শুক্সোরবার সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজীব চন্দ্রশেখর। তিনি বলেন, ডিপফেক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেশ কিছু কর্মকর্তা নিয়োগ করা হবে। আইটি নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে তাদের পরিষেবার শর্তাবলী এবং অন্যান্য নীতিগুলি ভারতীয় আইন ও প্রবিধানের সাথে সামঞ্জস্য করার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক ক্ষতিগ্রস্থ ব্যবহারকারীদের ডিপফেকের সাথে সম্পর্কিত এফআইআর দায়ের করতে সহায়তা করবে।এমনকি ডিপফেক ভিডিয়ো তৈরি যারা করবে এবং যে প্ল্যাটফর্মগুলিতে সেগুলি পোস্ট করা হবে, সেই নির্মাতা এবং প্ল্যাটফর্ম উভয়কেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

চন্দ্রশেখর বলেন, ‘যে ভুল তথ্য ছড়িয়ে পড়া রোধ করা অনলাইন প্ল্যাটফর্মগুলির জন্য একটি আইনি বাধ্যবাধকতার প্রয়োজন। একটি বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের প্রতিবেদন দেওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে সেই সামগ্রীগুলোকে সরিয়ে ফেলতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এবং আইটি রুলস ২০২১ এর অধীনে নির্ধারিত সময়সীমার মধ্যে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, সরকার ডিজিটাল স্পেসে ভারতীয়দের সুরক্ষা এবং বিশ্বাস নিশ্চিত করতে প্রতিশ্রুতি বদ্ধ। এই ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি আইনের নিরাপদ আশ্রয় পাবেন আক্রানতরা। তবে প্রযুক্তি আইন অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ব্যবহারকারীরা যে বিষবস্তু শেয়ার করেন, তার জন্য প্ল্যাটফর্মগুলি দায়বদ্ধ নয়।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান