এনকাউন্টারে নিহত গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল গ্যাংস্টার-পুত্রের।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল গ্যাংস্টার আতিক আহমেদের (Atiq Ahmed) ছেলে আসাদের। উমেশ পাল (Umesh Pal) হত্যাকাণ্ডে ওয়ান্টেড ছিলেন আতিক আহমেদের ছেলে। হন্যে হয়ে তাঁকে খুঁজছিল উত্তরপ্রদেশ পুলিশ। অবশেষে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল গ্যাংস্টার-পুত্রের।

শুধু আসাদ নয়, এনকাউন্টারে মৃত্যু হয়েছে আরও এক অভিযুক্তের। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, গোলাম নামে আরও এক অভিযুক্ত নিহত হয়েছেন এনকাউন্টারে। গোলাম, মাকসুদনের ছেলে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত আসাদ এবং গোলাম দুজনের মাথার দাম ৫ লাখ টাকা করে ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দলকে লক্ষ্য করে গুলি চালায়। যার  পাল্টা পদক্ষেপ হিসাবে পুলিশও গুলি চালায়। সেই গুলিতে নিহত হয়েছেন আসাদ এবং গোলাম। তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র, নতুন সেলফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত বর্তমানে জেলবন্দি রয়েছেন গ্যাংস্টার তথা রাজনীতিবিদ আতিক আহমেদ। বৃহস্পতিবার আতিক ও তাঁর ভাইকে প্রয়াগরাজের একটি আদালতে তোলা হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সকাল ১১টা ১০ নাগাদ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীনেশ গৌতমের এজলাসে পেশ করা হয়।

উল্লেখ্য ২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পাল হত্যার সাক্ষী ছিলেন আইনজীবী উমেশ পাল। গত ২৪ ফেব্রুয়ারি, প্রয়াগরাজে বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয় উমেশ পালকে। গুলিতে নিহত হন তাঁর নিরাপত্তারক্ষীও।

অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন