বিবাহিত প্রেমিকের সঙ্গে লিভ-ইন, ভয়ঙ্কর পরিণতি হল মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালবাসার সম্পর্ক কখনও কখনও এমন বিষাক্ত মোড় নেয়, যেখানে বিশ্বাসের জায়গা দখল করে সন্দেহ। পরিণতি হয় মর্মান্তিক। কখনও কখনও সম্পর্কের টানাপোড়েন কেড়ে নেয় প্রাণও। রাজস্থানের জয়পুরে এক মহিলার রহস্যমৃত্যু ঘিরে উঠছে এমনই প্রশ্ন। লিভ-ইন সম্পর্কে থাকা ৩৫ বছরের ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ফ্ল্যাট থেকে। সন্দেহের তির তাঁর বিবাহিত প্রেমিকের দিক। সম্পর্কের অশান্তিই কি এই মর্মান্তিক পরিণতির কারণ? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? উত্তর খুঁজছে পুলিশ।  

রাজস্থানের জয়পুরের পত্রকার কলোনি এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলা যুবরাজ নামে এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন। যুবরাজ বিবাহিত হলেও স্ত্রীর থেকে আলাদা থাকতেন এবং ওই মহিলার সঙ্গে একই ফ্ল্যাটে বসবাস করতেন। দু’জনে মিলে টিফিন পরিষেবার ব্যবসাও চালাতেন বলে জানা গিয়েছে।  প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রবিবার (১৮ অক্টোবর) রাতে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই বিবাদের জেরেই মহিলার উপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। পুলিশের অনুমান, কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করার কারণে মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে তাঁদের মধ্যে বিবাদ হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। 

সোমবার (১৯ অক্টোবর) সকালে ফ্ল্যাটের ঘরের মধ্যে মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পত্রকার কলোনি থানার পুলিশ। তদন্তের স্বার্থে ডাকা হয় ফরেনসিক বিশেষজ্ঞদেরও। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে। 

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে!

একাদশীতে অফিস অথচ হ্যাংওভারে নাজেহাল? ৬টি পানীয় করবে মুশকিল আসান

প্রয়াত পপ গায়ক জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা সাহারা রে, বয়স হয়েছিল ৩৪ বছর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স

ইনস্টাগ্রামে আলাপ, দুর্গাপুজোর মণ্ডপেই চারহাত এক হল যুগলের

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

চাপ বাড়ল সিজেপি নেতা সৌরভ-আশুতোষের, দ্বিতীয় মামলাও গেল ক্রাইম ব্রাঞ্চের হাতে

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ! ৫০ হাজার টাকা জরিমানার দাবি আপের

বিবাহিত প্রেমিকের সঙ্গে লিভ-ইন, ভয়ঙ্কর পরিণতি হল মহিলার

দীর্ঘ টানাপোড়েনের অবসান! ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কী জানালেন ট্রাম্প ?