সুকমায় ১০ মাওবাদীকে খতম করে বন্দুক নিয়েই হিন্দি গানে নাচলেন জওয়ানরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে খতম হয় ১০ জন মাওবাদী । শুক্রবার এই ঘটনার পরেই আনন্দে নাচতে শুরু করলেন ডিআরজি জওয়ানরা। ইতিমধ্যেই সামনে এসেছে সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, হিন্দি গানের সঙ্গে তাল মিলিয়ে বন্দুক হাতে  নাচ করছে জওয়ানরা।

অন্যদিকে নিরাপত্তারক্ষী বাহিনীদের সাফল্যে পঞ্চমুখ  ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও। তিনি বলেন, ‘সুকমায় নিরাপত্তা বাহিনীর আরও একটি সাফল্য । বর্তমানে নিরাপত্তা বাহিনী প্রত্যন্ত এলাকা থেকে নকশালদের নিকেশ করার অভিযান শুরু করেছে । খুব তাড়াতাড়ি নকশাল মুক্ত হবে সমস্ত এলাকা ।‘ শুক্রবার সকালে  সুকমায় নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে মাওবাদীদের শুরু হয়  বন্দুক যুদ্ধ। আর তাতেই নিরাপত্তারক্ষীর গুলিতে খতম হল ১০ মাওবাদী।

এই প্রসঙ্গে পুলিশ সুপার কিরণ চবন জানিয়েছেন, ‘ কোরাজুগুড়া, দান্তেওয়াড়া, নাগারাম এবং ভান্ডারপাদারের জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়েছিল নিরাপত্তারক্ষী বাহিনী। তাই শুক্রবার ভোরে সুকমা জেলার কোরাজুগুড়া, দান্তেওয়াড়া, নাগারাম এবং ভান্ডারপাদারের জঙ্গলে শুরু হয় অভিযান। আর তখনই নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে মাওবাদীদের শুরু হয় বন্দুক যুদ্ধ। তাতেই প্রাণ হারিয়ে ১০ জন  মাওবাদী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ এবং এসএলআর রাইফেল  সহ প্রচুর আগ্নেয়াস্ত্র।‘ এরপরেই ছত্তিশগড়ে আনন্দে মাতলেন জওয়ানরা।   উল্লেখ্য পরিসংখ্যান অনুসারে, চলতি বছর  জানুয়ারি থেকে ছত্তিশগড়ে  ২৫৭ জন মাওবাদীকে খতম করেছে নিরাপত্তারক্ষী বাহিনী। পাশাপাশি  গ্রেপ্তার করা হয়েছে ৮৬১ জন মাওবাদীকে  । 

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না