স্ত্রী ডিম্পল নন, রাজ্যসভায় সপা প্রার্থী জয়ন্ত চৌধুরী, ঘোষণা অখিলেশের

লোকসভায় হেরে যাওয়া স্ত্রীকে টিকিট দিতে নারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: রাজ্যসভার আসন্ন নির্বাচনের জন্য  বৃহস্পতিবার প্রার্থির নাম ঘোষণা করলেন সপা নেতা অখিলেশ যাদব। শরিক দল আরএলডি-য়ের প্রার্থী জয়ন্ত চৌধুরি সংসদের উচ্চকক্ষের জন্য উত্তরপ্রদেশ থেকে প্রতিদন্দ্বিতা করবেন।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এদিন সকালে রাষ্ট্রীয় লোক দলের শীর্ষ নেতা জয়ন্ত চৌধুরীর সঙ্গে সপা নেতা কথা বলে জানান তাঁর ইচ্ছার কথা। প্রস্তাবে সম্মতি দেন জয়ন্ত চৌধুরী।  রাজ্যসভার ভোট নিয়ে রাজ্য-রাজনীতিতে চর্চা শুরুর সময়ে শোনা গিয়েছিল, সংসদের উচ্চকক্ষে অখিলেশ তাঁর স্ত্রীকে প্রার্থী করতে পারেন।

দলীয় সূত্রে খবর, লোকসভার ভোটে ডিম্পল হেরে যাওয়ায় স্বয়ং অখিলেশ আর তাঁকে টিকিট দিতে নারাজ। গত বুধবার সদ্য কংগ্রেস শিবির ছেড়ে আসা কপিল সিব্বল এবং জাভেদ আলি মনোনয়ন পত্র দাখিল করেন। যদিও কপিল সিব্বল সমাজবাদী পার্টির সমর্থনে নির্দল হিসেবে লড়ছেন। সূত্রের খবর ছিল কপিল সিব্বলের জায়গায় জয়ন্ত চৌধুরীকে প্রার্থী করা হবে। এদিন সকালে জয়ন্ত চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন,  আরএলডির টিকিটেই দাঁড়াতে চান। সেই মতো অখিলশে যাদব পরে টুইটার হ্যান্ডেলে  জয়ন্ত চৌধুরীর নাম ঘোষণা করেন। 

লোকসভার মতো রাজ্যসভার ক্ষেত্রে আসনের নিরিখে এগিয়ে উত্তরপ্রদেশ। এই রাজ্যে সংসদের উচ্চকক্ষের মোট আসন ১১টি। আর মোট আসন ৫৭টি। আগামী ১০জন রাজ্যসভার নির্বাচন। ১১টি আসনের মধ্যে তিনটি আসনে সপার জয় নিশ্চিত। বাকি আটটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। কংগ্রেস  বিজেপি কাদের প্রার্থী করে সে দিকে তাকিয়ে রাজনৈতিকমহল।  

আরও পড়ুন ‘হাত’ ছেড়ে সাইকেলে ‘হাত’ রাখলেন কপিল সিব্বল, এর পর কে???

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ