বয়ান রেকর্ডে ইডি আধিকারিকদের নিজের অফিসে তলব হেমন্ত সোরেনের

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: জমি কেলেঙ্কারি নিয়ে জেরার জন্য ইডি অফিসে তিনি হাজিরা দেবেন না। উল্টে বয়ান রেকর্ড করতে হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তাঁর অফিসে আসতে হবে। সোমবার রাতে ইডিকে চিঠি পাঠিয়ে এ কথা স্পষ্ট করে দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডি আধিকারিকরা চাইলে আগামী ২০ জানুয়ারি তাঁর অফিসে এসে বয়ান নিতে পারেন বলেও উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, খনির জন্য জমি বরাদ্দ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত-সাতবার ইডির তলব এড়িয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অবশেষে গত শনিবারই তাঁকে চিঠি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে চেয়েছিল, ১৬ থেকে ২০ জানুয়ারির মধ্যে কবে তিনি জেরার জন্য সময় দিতে পারবেন। ওই চিঠির জবাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০ জানুয়ারি তিনি ইডি আধিকারিকদের জি্জ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি। তবে ওই জিজ্ঞাসাবাদ করতে হবে রাঁচিতে মুখ্যমন্ত্রীর দফতরে। যদিও সোরেনের চিঠির জবাবের পরিপ্রেক্ষিতে ইডির পক্ষ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়নি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ঝাড়খণ্ডে জমি নিয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে। এক শ্রেণির জমি মাফিয়া জমির চরিত্র বদল করে কোটি-কোটি টাকা দুর্নীতি করেছে। আর ওই দুর্নীতিতে ইন্ধন রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরও। সম্প্রতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা-সহ বেশ কয়েকজন আধিকারিকের বাড়িতে বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। ২০১১ ব্যাচের আইএএস আধিকারিক ছবি রঞ্জন-সহ মোট ১৪ জনকে গ্রেফতারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘যারা এটা তৈরি করেছে, শিক্ষা পেয়েছে’, সৌরভের বায়োপিকের পোস্টার-বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা