হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে ইডির জবাব তলব ঝাড়খণ্ড হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন। এই  গ্রেফতারি নিয়েই  ঝাড়খণ্ড হাইকোর্ট সোমবার ইডির জবাব  তলব করেছে। হাইকোর্ট ইডিকে ৯ ফেব্রুয়ারির মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।

অন্যদিকে জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বিশেষ বেঞ্চ হেমন্ত সোরেন গ্রেফতারি নিয়ে বলেছেন ,’এই মামলায় হস্তক্ষেপ করছি না, হাইকোর্টে যান। ‘গত ৩১ শে জানুয়ারি জমি কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সাত ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর হেমন্তকে  গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে রাঁচির বিশেষ আদালতে হাজির করা হয়। তাঁকে একদিনের জেল হেফাজতে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই নেতা রাজ্যে ৬০০ কোটি টাকার জমি কেলেঙ্কারিতে সরাসরি জড়িত। তবে একথা অস্বীকার করেছেন হেমন্ত। 

গত ২০ জানুয়ারি জমি কেলেঙ্কারি মামলায় ৪৮ বছর বয়সী হেমন্ত সোরেনকে  টানা সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর। এরপরেই গত ২৭ শে জানুয়ারি ইডি হেমন্ত সোরেনকে নতুন করে চিঠি পাঠিয়ে আগামী সপ্তাহে ফের আর্থিক তছরুপ মামলার তদন্তে যোগ দিতে বলা হয়েছিল। নয়বার ইডির সমন এড়িয়ে যাওয়া হেমন্ত সোরেনকে ২৯ জানুয়ারি বা ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য সময় নিশ্চিত করতে বলা হয়েছিল। সেই কারণেই ২৯ শে জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর  বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা।

প্রসঙ্গত,  গত  ১৪ আগস্ট ইডি প্রথম ডেকে পাঠান হেমন্ত সোরেনকে। সেই সময় হাইকোর্টে সোরেন দাবি করেন, ঝাড়খণ্ডে রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি করার একমাত্র উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ইডি-র দাবি, ঝাড়খণ্ডে মাফিয়াদের দ্বারা অবৈধভাবে জমির মালিকানা পরিবর্তনের একটি বিশাল চক্র- এর সঙ্গে  যোগসূত্র রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাহেবগঞ্জে বেআইনি খনন সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  ইডির দাবি ২০২১ সালে তিনি নির্বাচনী বিধি ভেঙে নিজের নামে খনির লিজ আদায় করেছিলেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হেমন্ত সোরেন। 

 

 

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি