সাংবাদিককে বাইক থেকে নামিয়ে গুলিতে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা, হাড়হিম ঘটনা যোগী রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে তলানিতে গিয়ে ঠেকেছে ফের তার প্রমাণ মিলল। এবার প্রকাশ্য দিবালোকেই এক সাংবাদিককে মোটরবাইক থেকে নামিয়ে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। নিহত সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সীতাপুর জেলার ইমলিয়া সুলতানপুরে। ওই খুনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই বিক্ষোভ মিছিলে উত্তাল হয়েছে গোটা এলাকা। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন আইজি প্রশান্ত কুমার-সহ পদস্থ পুলিশ কর্তারা।

নামী হিন্দি পত্রিকা ‘জাগরণ’ এর ইমলিয়া সুতলানপুরের সংবাদদাতা হিসাবে কর্মরত ছিলেন রাঘবেন্দ্র বাজপেয়ী। পুলিশ জানিয়েছে, শনিবার (৮ মার্চ) দুপুরে বাড়িতে থাকার সময়েই একটি কল আসে রাঘবেন্দ্রের ফোনে। ওই ফোন পাওয়ার পরেই তড়িঘড়ি মোটরবাইকে চেপে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। দুপুর সোয়া তিনটে নাগাদ হেমপুর তেরির কাছে বেশ কয়েকজন দুষ্কৃতী প্রথমে রাঘবেন্দ্রের মোটরবাইকের গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় তাঁকে। তার পর শরীর লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। হত্যাকাণ্ড সংগঠিত করার পরে নিরাপদেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা রাঘবেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকি‍ৎসকরা পরীক্ষা করে জানান, মৃত অবস্থায় রাঘবেন্দ্রকে নিয়ে যাওয়া হয়েছে। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে রাঘবেন্দ্রকে খুন হতে হল, তা তদন্ত করে দেখছে পুলিশ। রাঘবেন্দ্রের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে যোগী আদিত্যনাথের প্রশাসনকে তুলোধনা করেছেন আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘উত্তরপ্রদেশে চলছে জঙ্গলরাজ, এখন সাংবাদিকও নিরাপদ নয়।’ একই সঙ্গে রাঘবেন্দ্রের খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিও জানিয়েছেন।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য