যোগী রাজ্যে ধর্মান্তরিত করার চাপের অভিযোগ, সহ্য করতে না পেরে আত্মহত্যা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার ডবল ইঞ্জিন রাজ্যের ঘটনায় মর্মান্তিক পরিণতির অভিযোগ উঠল। শুধু তাই নয়, এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। যোগী রাজ্য উত্তরপ্রদেশে ধর্মান্তরিত করার অভিযোগ উঠল। সেই চাপ নিতে না পেরে এক যুবক আত্মহত্যা করতে বাধ্য হলেন বলে অভিযোগ। যা নিয়ে এখন তুমুল সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। কানপুরের পাঙ্কি এলাকায় ধর্মান্তরিত করার জন্য এক যুবককে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আর ওই চাপের মুখে পড়ে ২৩ বছরের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। যার ফলে ওই নিহত যুবকের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারারা বিক্ষোভ শুরু করেছেন বলে শুক্রবার পুলিশ সূত্রে খবর।

এদিকে যোগী রাজ্যে গণধর্ষণ থেকে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ বারবার উঠেছিল। এবার সেখানে ধর্মান্তরিত করার অভিযোগ উঠল। এই নিয়ে এখন ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার রতনপুরের বাসিন্দা রোহিত সিং ওরফে দীপকের মৃতদেহ তাঁর বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকেই এই খবর সামনে আসে। জীবনে চরম পদক্ষেপ নেওয়ার আগে রোহিত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছিলেন। যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে, জোর করে তাঁকে ধর্মান্তরিত করা হয়েছে। এখন পরিবার এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে।

অন্যদিকে ছেলেকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকে কাতর রোহিতের বাবা–মা এবং আত্মীয়স্বজন। তার উপর এই খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ জোর করে কাউকে ধর্মান্তরিত করার কাজ সম্পূর্ণ বেআইনি। রোহিত যে ভিডিও আপলোড করে আত্মহত্যা করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন, মাদকের অপব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ করতে, মাদক নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন এবং মহিলাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আবেদন জানিয়ে গিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ এই ঘটনার পর মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

এছাড়া বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পরিবার মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। আর আজ, শুক্রবার সকালে রোহিত সিংয়ের আত্মীয়স্বজন এবং স্থানীয় বাসিন্দারা পাঙ্কি–রতনপুর রোডে মৃতদেহ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পরিবারের সদস্যদের অভিযোগ, লখনউয়ের চারবাগ রেলস্টেশনে অজ্ঞাতপরিচয় যুবকরা রোহিতকে তুলে নিয়ে যাওয়ার পর তাঁকে মারধর করা হয়েছিল এবং ধর্মান্তরিত করার জন্য চাপ দেওয়া হয়েছিল। এই বিষয়ে কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল বলেন, ‘‌বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। ভাইরাল ভিডিও এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য দুটি পুলিশ টিম গঠন করা হয়েছে। চারবাগ এবং অন্যান্য স্থানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’‌

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

রুক্মিনীর মুকুটে নয়া পালক! ‘সমুক’-এ অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী

বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

উৎসবের পাতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন স্পেশাল ‘তিল বাটা চিকেন’

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

পঞ্চায়েত গোডাউনে ‘সবুজ সাথী’র সাইকেল-ত্রাণের সামগ্রী, চাঞ্চল্য ধূপগুড়িতে

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?

সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই, নির্দেশ বোম্বে হাইকোর্টের