Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজেপি সরকারের ধর্মান্তর বিরোধী আইন বাতিল করছে কর্ণাটক

ইতিমধ্যে প্রস্তাবটিতে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন কর্ণাটকের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এইচকে পাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বের বিজেপি সরকারের ধর্মান্তর বিরোধী আইন বাতিল করতে চলেছে কর্ণাটকের বর্তমান কংগ্রেস সরকার। ইতিমধ্যে প্রস্তাবটিতে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন কর্ণাটকের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এইচকে পাতিল (Law & Parliamentary Affairs minister HK Patil)।

প্রলোভন দেখিয়ে বা জোর করে ধর্মান্তর রুখতে দেশের বহু বিজেপিশাসিত রাজ্য আইন এনেছে। ধর্মান্তর রুখতে গত বছর মে মাসে কর্ণাটকে অর্ডিন্যান্স জারি করে তৎকালীন বিজেপি সরকার। এদিন মন্ত্রী এইচকে পাতিল আরও বলেন, স্কুলপাঠ্যে বিজেপির মূল সংগঠন আরএসএস’এর মতাদর্শের পথ প্রদর্শক ও প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ারকে নিয়ে থাকা অধ্যায়টিও সরিয়ে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রসঙ্গত পূর্বের কর্ণাটকের বিজেপি সরকার অধ্যায়টি যুক্ত করেছিল গত বছর।

এদিন এইচকে পাতিল সাংবাদিকদের আরও বলেন, বিজেপি সরকার স্কুলপাঠ্যে যে সব পরিবর্তন করেছিল, তা বদল করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্কুল এবং কলেজগুলিতে প্রার্থনার সঙ্গে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তিনি আরও বলেন, কর্ণাটকের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে কৃষি বাজারের উপর একটি নতুন আইন চালু করার।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে