ফাঁসির দড়ি থেকে বাঁচলেন, ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড

বুধবার বিকালে পাতিয়ালা হাউস কোর্টের এনআইএ আদালতের বিচারক সাজা ঘোষণা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার অপরাধে নিষিদ্ধ সংগঠন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (JKLF) নেতা ইয়াসিন মালিককে (Yasin Malik) যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল দিল্লির বিশেষ এনআইএ (National Investigation Agency) আদালত। বুধবার বিকালে পাতিয়ালা হাউস কোর্টে এনআইএ আদালতের বিচারক কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান। পাশাপাশি ১০ লক্ষ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। যদিও নিজেকে নির্দোষের পাশাপাশি মহাত্মা গান্ধির ভাবধারায় বিশ্বাসী বলেও দাবি করেছেন জেকেএলএফ সুপ্রিমো। এনআইএ’র আইনজীবী অবশ্য কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার ফাঁসি দাবি করেছিলেন।  

গত বৃহস্পতিবারই কাশ্মীরে জঙ্গিদের আর্থিক মদত জোগানোর দায়ে ইয়াসিন মালিককে দোষী সাব্যস্ত করেছিলেন এনআইএ আদালতের বিচারক। তার বিরুদ্ধে ইউএপিএ আইনের ১৬ নম্বর (সন্ত্রাসবাদী গতিবিধি), ১৭ নম্বর (সন্ত্রাসবাদী কাজকর্মে আর্থিক মদত), ১৮ নম্বর (নাশকতামূলক কাজকর্মের পরিকল্পনা তৈরি) এবং ২০ নম্বর ধারায় (জঙ্গি সংগঠনের সদস্য) অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছিলেন বিচারক। এদিন সাজা ঘোষণার দিন ধার্য করেছিলেন তিনি।

জেকেএলএফ নেতার সাজা ঘোষণাকে কেন্দ্র করে এদিন পাতিয়ালা হাউস কোর্ট চত্বরকে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। দিল্লি পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের। এদিন আদালতে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) আইনজীবী ইয়াসিন মালিককে সর্বোচ্চ সাজা অর্থা‍ৎ ফাঁসি দেওয়ার আর্জি জানান। বিচারককে তিনি বলেন, শুধু কাশ্মীরে নয় গোটা দেশে জঙ্গিরা নাশকতা চালিয়ে বহু নিরীহ মানুষকে খুন করেছে। অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে গিয়েছে। অনেক শিশু বাবা-মা আর পরিবারের অভিভাবকদের হারিয়ে অনাথ হয়ে পড়েছে। ভবিষ্যতে যাতে কেউ দেশবিরোধী শক্তিকে মদত জোগাতে না পারে, তার জন্যই মালিককে ফাঁসিতে ঝোলানো হোক।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের