চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার পর নীতি আয়োগের বৈঠক বয়কট কেজরির

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বাংলার মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন শনিবার হতে চলা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না তিনি। এবার এই বৈঠকে যোগ দেবেন না বলে জানিয়ে দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার অরবিন্দ কেজরিওয়াল এ কথা জানান। ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তামাশায় পরিণত হয়েছে বলে মোদি সরকারকে কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লির আমলা নিয়োগ ও বদলি সংক্রান্ত ক্ষমতা দিল্লি সরকারের হাতে থাকবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু মোদি সরকার সেই নির্দেশ অমান্য করে অধ্যাদেশ এনেছে আমলা বদলির ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার জন্য। সেই অধ্যাদেশ সংসদের লোকসভা এবং রাজ্যসভায় পাশ হলে আইনে পরিণত হবে। এই ইস্যুতে বর্তমানে কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে দিল্লির আপ সরকারের দ্বৈরথ চলছে। রাজ্যসভায় বিজেপি সংখ্যালঘু হওয়ায় সেখানে বিলটি আটকে যেতে পারে যদি বিরোধীরা ঐক্যবদ্ধ হয়। তাই অরবিন্দ কেজরিওয়াল বিরোধী নেতাদের পাশে পেতে ইতিমধ্যে দেখা করেছেন নীতীশ কুমার, উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার, মমতা বন্দ্যোপাধ্যের সঙ্গে। তাঁরা দিল্লি সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেই আবহে নীতি আয়োগের বৈঠক বয়কটের কথা জানিয়ে দিলেন কেজরি।

অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেছেন। যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী মোদিকে কটাক্ষ করে লিখেছেন, ‘লোকেরা জিজ্ঞাসা করছে, প্রধানমন্ত্রী যদি সুপ্রিম কোর্টকে মেনে না যান তবে মানুষ বিচারের জন্য কোথায় যাবে? যখন ফেডারেলিজম একটি তামাশা, তখন নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার অর্থ কী।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ