এআইয়ের মাধ্যমে এবার সহজেই করে ফেলতে পারবেন হোমওয়ার্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে কম বেশি সকলেই এই AI –এর সঙ্গে পরিচিত। এবার এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সহজেই করে ফেলতে পারবেন স্কুল- কলেজের  হোমওয়ার্ক। তাও আবার নিজের হাতের লেখায়। অবাক হচ্ছেন তো ? কিন্তু বাস্তবে এমনই AI মেশিন আবিস্কার হয়েছে যারমাধ্যমে সহজেই করে ফেলা যাবে হোমওয়ার্ক। এটি আবিস্কার করেছেন কেরালার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ২২ বছর বয়সী দেবদথ পি আর।

ইতিমধ্যেই এই মেশিনের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, এআই মেশিনটি প্রথমে  আপনার হাতের লেখাটি স্ক্যান করবে। এরপর একটি  সাদা  কাগজের মধ্যে অবিকল  আপনার হাতের লেখার স্টাইলে লিখতে শুরু করেছে। আর এই যন্ত্রের ফলে নিজের হাতে লিখতে হবে না হোমওয়ার্ক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি  দেখে এক একজন ভিন্ন প্রতিক্রিয়া  দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন ,’ শিক্ষার্থীরা  যদি এটি ব্যবহার করে তাহলে অনেক সুবিধা হবে।‘ আবার কেউ লিখেছেন, ‘ এই যন্ত্র শিক্ষাগত ভবিষ্যতকে বাধাগ্রস্ত করবে। এটি শিক্ষার্থীদের  দক্ষতার বিকাশকে দুর্বল করতে পারে।‘

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হল কম্পিউটার বিজ্ঞানের একটি উদীয়মান ক্ষেত্র ৷  যা মানুষের বুদ্ধিমত্তাকে ঘনিষ্ঠভাবে অনুকরণ করতে পারে।  এআই-এর সাহায্যে আমরা প্রচুর পরিমাণে তথ্য দ্রুত প্রক্রিয়া ও বিশ্লেষণ  করার সুবিধা থাকে। তবে এআই যেমন একদিকে আগামীতে অভূতপূর্ব সম্ভাবনার দরজা খুলে দিয়েছে ৷ পাশাপাশি এর জন্য চ্যালেঞ্জের মুখোমুখিও হওয়ার সম্ভাবনা রয়েছে । 

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

রাতের অন্ধকারে বড়সড় নাশকতার ছক! দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ভারতীয়-সহ ২

৭৯৯ টাকাতেই ৮৪ দিন নিশ্চিন্ত! Jio-র চমকে দেওয়া প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

শ্বশুরবাড়িতে বিপদ, প্রচুর টাকা খরচের সম্ভাবনা, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি