সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

১৮ বছরের প্রেমিকাকে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক। পরে প্রমাণ লোপাটে পুড়িয়ে দিল দেহ। হাড়হিম ঘটনা কেরলমের ইদুক্কি জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৮ বছরের প্রেমিকাকে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক। পরে প্রমাণ লোপাটে পুড়িয়ে দিল দেহ। হাড়হিম ঘটনা কেরলমের ইদুক্কি জেলায়। ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? জানা গিয়েছে, ২০২৩ সালে তামিলনাড়ুর বোদিনায়কানুরের পরমাসিভম কোয়েল স্ট্রিটের বাসিন্দা নিত্যার প্রেমে পড়েছিলেন অভিযুক্ত নিশান্ত। সে রাজকুমারীর ভাট্টাপ্পারা বি ডিভিশনের বাসিন্দা।

কিন্তু পরিণতি দেওয়ার আগেই সম্পর্ক ভেঙে যায় তাঁদের। কিন্তু নিত্যাকে কিছুতেই ভুলতে পারছিল না নিশান্ত। গত ১১ অক্টোবর তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনার জন্যে নিত্যাকে পুনরায় দেখা করতে বলে নিশান্ত। সেই মতো পুপাড়ার একটি চা বাগানে দুজনের দেখা হয়। সাধারণ কথাবার্তা থেকে হঠাৎ-ই তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এরপরেই নিত্যাকে একটি নির্জন জায়গায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে প্রথমে শ্বাসরোধ করে তারপর পাথর দিয়ে একাধিকবার পিটিয়ে পিটিয়ে তাঁকে খুন করে নিশান্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিত্যার।

এরপর রাত ১০টার পর নিশান্ত নিত্যার মরদেহ অটোরিকশায় তুলে পাম্বলা বাঁধ এলাকায় নিয়ে যায় এবং হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটের জন্যে নিত্যার দেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। পরে এলাকার লোকজন তরুণীর দগ্ধ দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তরুণীর দেহ উদ্ধার করে তাহ্নায় নিয়ে যায়। আর ঘটনার তদন্ত শুরু করে। তবে খুনের পর নিশান্ত তার মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করেছিল। অবশেষে রাজকুমারী এলাকা থেকে তাঁর সন্ধান পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন