মণিপুরে হিংসায় গঠিত কেন্দ্রের শান্তি কমিটিকে বয়কটের সিদ্ধান্ত কুকিদের

গত শনিবারই রাজ্যপালের নেতৃত্বে শান্তি কমিটি গঠন করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: মণিপুরে জাতি হিংসার কারণ অনুসন্ধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গঠিত শান্তি কমিটিকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কুকি সম্প্রদায়। শান্তি কমিটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও তাঁর অনুগামীদের রাখায় বেজায় ক্ষুব্ধ কুকিরা। প্রতিবাদ জানাতেই ওই শান্তি কমিটি বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার কুকিদের একাধিক সংগঠনের নেতারা জানিয়েছেন। কুকিরা বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় মণিপুরে শান্তি ফেরানোর চেষ্টা ধাক্কা খাবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতির মর্যাদা দেওয়া নিয়ে গত ৩ মে থেকে অশান্ত হয়ে ওঠে মণিপুর। টানা এক মাসের বেশি রাজ্যে চলা জাতি দাঙ্গায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। গত ২৯ মে মণিপুরে গিয়ে চারদিন ঘাঁটি গেড়ে রাজ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে জঙ্গিদের হামলায় গত কয়েকদিনে এক বিএসএফ জ্ওয়ান-সহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। নতুন করে অশান্তি বন্ধে আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শনিবারই উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে শান্তি ফেরাতে রাজ্যপাল অনুসূয়া উইকের নেতৃত্বে শান্তি কমিটি গঠন করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। কমিটিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, সাংসদ-বিধায়ক-বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট জনদের রাখা হয়েছিল। কিন্তু কমিটি গঠনের আগে তাঁদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে অভিযোগ তুলে শান্তি কমিটি বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কুকিদের সংগঠন কুকি ইনপি মণিপুরের (কেআইএম) সভাপতি আজাং খোংসাই।

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী