কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরায় আরও তিনটি মামলা দায়ের পুলিশের

ত্রিপুরাতে তৃণমূলের সংগঠন বাড়তেই বারবার হামলা কিংবা মামলা দিচ্ছে বিপ্লবের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ শ্লোগান ও ‘রামের রাজত্বেই সীতার পাতাল প্রবেশ’ নিয়ে ত্রিপুরায় প্রশ্ন করেছিলেন কুণাল ঘোষ। গত ৩১ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের আগেই এক সভামঞ্চ থেকে এই বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক কুণাল ঘোষ। যার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয় আগরতলা পশ্চিম থানায়। এবার সেই একই ঘটনায় আরও দুটি পৃথক মামলা দায়ের করা হল তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে। রবিবার অমরপুর এবং ওম্পি থানার তরফে অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ত্রিপুরায় এই নিয়ে একই ঘটনায় তিন জায়গায় পৃথক পৃথক মামলা দায়ের করায় ক্ষুদ্ধ কুণাল ঘোষ।

তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘বিজেপি একেবারে কোণঠাসা। ওরা ভয় পেয়ে গিয়েছে। তৃণমূলের নেতাদের হামলা-মামলা এসব দিয়ে ব্যতিব্যস্ত করার চক্রান্ত করছে ওরা। আবার তিনটে মামলা দিয়েছে তাই। ওরা রামরাজ্য বলতে পারে। আমি সীতার অগ্নিপরীক্ষা, সীতার পাতালপ্রবেশ বলতে পারব না! ওরা মামলা দিচ্ছে। ত্রিপুরার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে মামলা দিচ্ছে। আমারই ভাল। ত্রিপুরা অত্যন্ত সুন্দর রাজ্য। ওখানকার অনেক জায়গায় আমার ঘোরা হয়নি। এ বার ঘুরব।’ কুণাল ঘোষ জানিয়েছেন নোটিশের পুরো কপি হাতে পেলেই আইনজীবীর সঙ্গে আলোচনা করে হাজিরা দিতে যাবেন।

ত্রিপুরাতে তৃণমূলের সংগঠন বাড়তেই বারবার হামলা কিংবা মামলা দিচ্ছে বিপ্লবের সরকার। এই কথা বারবার বলেছে তৃণমূল নেতৃত্ব। সেই ক্ষেত্রে শুধুমাত্র শ্লোগানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করার ভিত্তিতে কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা নিয়ে নিন্দা জানাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়েছে, ‘ত্রিপুরায় সম্প্রীতি’ নষ্ট করতেই এই মন্তব্য করেছেন কুণাল।

সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? সরকারপোষিত স্কুল নিয়ে রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

মৃত্যুর ৯ বছর পর পর্দায় ফিরলেন টম অল্টার, অবশেষে মুক্তি পেল শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল গান্ধি

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ