কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার (১৭ অক্টোবর) ভোর থেকেই জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে কুপওয়ারাতে শুরু হয়েছিল সেনা জঙ্গির গুলির লড়াই। তাতেই মিলেছে সাফল্য। সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। এখনও চলছে অভিযান।  

নিরাপত্তা বাহিনী কেরান সেক্টরের জুমগুন্ড এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে অনুপ্রবেশের চেষ্টা বলে সন্দেহ করা হলেও, কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল কিনা তা এখনও জানা যায়নি। একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্তার মতে, শনিবার(১৭ অক্টোবর) ভোর সাড়ে ৩টের দিকে জুমগুন্ড এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে নিরাপত্তা বাহিনী সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তখনই তাঁদের থামানোর চেষ্টা করা হয়। সেই সময়েই সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। জানা গিয়েছে, অভিযান এখনও চলছে।

আরও পড়ুন: ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

উল্লেখ্য, গত ১২ অক্টোবর জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী কৃষ্ণ ঘাটি সেক্টরে একটি বিস্ফোরণ ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন লস্কর-ই-তৈবার জঙ্গি গোষ্ঠীর কমান্ডার ছিলেন। ঘটনার দিন পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরের বাসোনি এলাকায় সীমান্ত বেড়ার কাছে সেনাবাহিনী দুটি জং ধরা ল্যান্ডমাইন উদ্ধার করেছে।

 

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

দুদিনেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বব্যাপী ছবির আয় ৩০০ কোটি ছুঁই ছুঁই

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের