রাবড়িকে জিজ্ঞাসাবাদের পরে লালুকে তলব করল সিবিআই

সোমবারই রাবড়ি দেবীকে চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বিপাকে লালুপ্রসাদ যাদব। জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলার তদন্তে রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদের পরে এবার আরজেডি সুপ্রিমোকে তলব করল সিবিআই। আজ সোমবার দুপুরে ইমেলে এক নোটিশ পাঠিয়ে প্রবীণ রাজনেতা আগামিকাল মঙ্গলবার দিল্লিতে সংস্থার সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজেডি নেতৃত্বের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই হোলির আগের দিন প্রাক্তন রেলমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের অছিলায় দিল্লি তলব করা হয়েছে। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে পাল্টা সিবিআইকে ইমেল পাঠিয়ে জানিয়ে দিচ্ছেন লালু।

ইউপিএ জমানায় রেলমন্ত্রী থাকার সময়ে জমির বিনিময়ে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। ওই মামলার তদন্তে ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রাক্তন রেলমন্ত্রী, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, মিশা ভারতীকে জেরা করেছে সিবিআই। লালুর ঘনিষ্ঠ ভোলা যাদবকে গত বছরের জুলাইয়ে গ্রেফতার করা হয়। অক্টোবরে আরজেডি সুপ্রিমো সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই।

এদিন সকালেই আচমকা রাবড়ি দেবীর পটনার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকদের একটি দল। টানা চার ঘন্টা ধরে জেরা করা হয় বিহারের মুখ্যমন্ত্রীকে। ওই জেরা শেষের পরেই জমির বিনিময়ে চাকরি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য লালুপ্রসাদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?