নিয়োগ দুর্নীতির অভিযোগে লালুর বাড়ি-সহ ১৭ জায়গায় তল্লাশি সিবিআইয়ের

পটনার ১০ সার্কুলার রোডের বাড়ি সহ বিভিন্ন ঠিকানায় একযোগে তল্লাশি চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: চাকরি দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগে শুক্রবার সকাল থেকেই রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, মেয়ে মিসা ভারতীর বাড়ি সহ ১৭ জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নয়াদিল্লি, পটনা, গোপালগঞ্জের বিভিন্ন ঠিকানায় একযোগে চলছে তল্লাশি। আচমকাই সিবিআইয়ের তল্লাশির পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন আরজেডি নেতারা। লালুর দলের অন্যতম বিধায়ক মুকেশ রোশনের অভিযোগ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে লালুপ্রসাদ যাদবের রাজনৈতিক দুরত্ব কমায় ভয় পেয়েই সিবিআইকে লেলিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, রেলমন্ত্রী থাকার সময়ে চাকরি দেওয়ার নাম করে জমি ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। ওই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রাক্তন রেলমন্ত্রী, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুক্যমন্ত্রী রাবড়ি দেবী, মেয়ে মিশা যাদব, হেমা যাদব সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই এদিন তল্লাশি চালানো হচ্ছে।

গত মাসেই পশুখাদ্য কেলেঙ্কারির সব মামলায় জামিন পেয়েছিলেন আরজেডি সুপ্রিমো। আর ওই জামিনের ফলেই জেল থেকে ছাড়াও পেয়েছেন তিনি। কিন্তু বিহারে যেভাবে প্রতিনিয়ত রাজনৈতিক সমীকরণ একটু-একটু করে বদলাচ্ছে তাতে লালু ফের কিংমেকার হয়ে উঠতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আরজেডি নেতাদের অভিযোগ, লালুকে বেশিদিন জেলের বাইরে রাখা ঝুঁকিপূর্ণ বলেই মনে করছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই মিথ্যা মামলায় কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়ে ফের জেলে পোরার ষড়যন্ত্র চলছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর