জমির বিনিময়ে চাকরি মামলায় ফের লালু ও তেজস্বীকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় ফের রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে তলব করল ইডি। একই সঙ্গে লালু-পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধেও সমন জারি করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি লালুকে এবং পরের দিন অর্থা‍ৎ ৩০ জানুয়ারি তেজস্বীকে পটনায় ইডির কার্যালয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে রেলে চাকরি দিয়েছিলেন বলে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে অভিযোগ। ওই মামলায় ইতিমধ্যেই প্রাক্তন রেলমন্ত্রী, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, মেয়ে মিশা ভারতী সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। একাধিকবার প্রবীণ নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই ও ইডি আধিকারিকরা।

গত ২৭ ডিসেম্বর দুজনকেই জেরার জন্য তলব করেছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন তদন্তকারী সংস্থা ইডি। যদিও সেই তলবে সাড়া দেননি লালু ও তেজস্বী। ফলে ফের তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। আজ শুক্রবার দুজনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ জানুয়ারি পটনার ব্যাঙ্ক রোডে ইডির আঞ্চলিক কার্যালয়ে হাজিরা দেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ওই তলবে পিতা-পুত্র সাড়া দেবেন কিনা, তা জানা যায়নি। তবে আরজেডি নেতৃত্বের অভিযোগ, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই লালু-তেজস্বীকে তলব করা হয়েছে।   

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

নিউটাউনের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

তারেকের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সঙ্ঘাত চরমে, ফের বাংলাদেশে অভ্যুত্থান?

চৌকিতে পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ, পাশেই ঝুলছে স্বামী, কালনায় দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

OBC জট কাটতেই পুলিশ নিয়োগে নয়া বিপত্তি, ১২ হাজার কনস্টেবল নিয়োগ নিয়ে কী বলল হাইকোর্ট?

ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

সাত লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ ট্রেনে ফেলে গিয়েছিলেন যুবতী, উদ্ধার করল রেল পুলিশ

প্যারিসে ফের বন্দুকবাজের হামলা! ঘটনাস্থলে মৃত ১, জখম একাধিক

ফ্রান্স-কলম্বিয়ার পর এবার জার্মানিতেও পথে জেন জি-রা, ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের