আঘাত ও মৃত্যুর মধ্যবর্তী সময়সীমা অপরাধ কমিয়ে দেয় না: সুপ্রিম কোর্ট

২০ দিন বাদে মারা গেলেও সেটা খুনই। সময় অপরাধ লঘু করে দেয় না। চাঞ্চল্যকর রায় সুপ্রিম কোর্ট। বহাল রাখা হল ছত্তিশগড় হাইকোর্টের রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘটনার বেশ কয়েকদিন বাদে মৃত্যুর ঘটনা ঘটতেই পারে। কিন্তু এই মধ্যবর্তী সময়সীমা যত দীর্ঘই হোক না কেন তা অপরাধীর অপরাধ কমিয়ে দেয় না। তা একই থাকে। অপরাধ অপরাধই। তার ফলটা তাৎক্ষণিক হোক কী পরবর্তী সময়ে। মৃত্যু মৃত্যুই। সেই মৃত্যুর ঘটনা যে কারণে ঘটেছে সেটাই অভিযুক্তদের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ। অভিমত সুপ্রিম কোর্টের(Supreme Court)। ছত্তিশগড়ের(Chattisgarh) একটি খুনের(Murder Incident) মামলায় রয় দিতে গিয়ে এমনই অভিমত ব্যক্তি করেছেন দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি কৃষ্ণা মুরারি এবং এস. রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ। অপরাধের কতদিন বাদে মৃত্যু হল সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এটাই যে মৃত্যু কেন হল? সেই মৃত্যুর নেপথ্য কারণ কী সেই আঘাত? যদি সেটাই হয় তাহলে তা অপরাধীদের অপরাধ বিন্দুমাত্র লঘু করে দেয় না। তা খুন হিসাবেই চিহ্নিত হবে। এমনতাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

ছত্তিশগড়ে জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল যা অভিযুক্তরাই দায়ের করেছিল। কেননা ওই ঘটনায় ছত্তিশগড় হাইকোর্ট(Chattisgarh High Court) তাঁদের দোষী সাব্যস্ত করেছিল। সেই রায়ের ওপর স্থগিতাদেশ(Stay Order) চেয়েই তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের করে। যদিও সেখানেও এবার তাদের নিরাশ হতে হল। জানা গিয়েছে, নিহত ব্যক্তির সঙ্গে অভিযুক্তদের জমি সংক্রান্ত বিবাদের ঘটনা ঘটেছিল। অভিযুক্তরা নিহত ব্যক্তিরই প্রতিবেশী ছিল। তারা গায়ের জোরে নিহত ব্যক্তির বাড়ির পাশে থাকা একটি বিতর্কিত জমি দখল করে তাতে পঁচিল তুলে দেয়। নিহত ব্যক্তি তা ভেঙে ফেলার চেষ্টা করলে উভয় পক্ষের বিবাদ বাঁধে। অভিযোগ, সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় অভিযুক্তরা কুড়ুল, শাবলের মতো ধাতব অস্ত্র নিয়ে ওই ব্যক্তির ওপর চড়াও হয় ও তাঁকে ব্যাপক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ঘটনার ২০ দিন বাদে মারা যান আক্রান্ত ব্যক্তি।

হাসপাতালে ওই ব্যক্তির দেহের ময়নাতদন্তও হয়েছিল। সেই ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে হৃদযন্ত্র কাজ না করার জন্যই ওই ব্যক্তি মারা গিয়েছেন। মূলত কার্ডিয়াক অ্যাটাকের জন্যই সেই ঘটনা ঘটেছিল। এরপর নিহত ব্যক্তির পরিবার আদালতে মামলা দায়ের করে ও ছত্তিশগড় হাইকোর্ট অভিযুক্তদের দোষী সাব্যস্তও করে। কিন্তু সেই রায়কে মেনে না নিয়ে অভিযুক্তরা ওই রায়ের স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। তাদের দাবি ছিল, ময়নাতদন্তের রিপোর্টে কোথাও বলা হয়নি যে জমি নিয়ে বিবাদে আঘাতপ্রাপ্তির জন্য ওই ব্যক্তি মারা গিয়েছেন। বরঞ্চ বলা হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তিনি মারা গিয়েছেন। সেই রিপোর্টেই প্রমাণিত হচ্ছে ওই ব্যক্তির মৃত্যুর সঙ্গে জমি বিবাদের কোনও যোগই নেই। কিন্তু সুপ্রিম কোর্ট এই যুক্তি মেনে নেয়নি। দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, আঘাতের কতদিন বাদে আক্রান্ত ব্যক্তি মারা গিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। সময় কখনই অপরাধ লঘু করে দেয় না। ঘটনাস্থলে মৃত্যুও যা ঘটনার ২০ দিন বাদেকার মৃত্যুও তা। কেননা মৃত্যু মৃত্যুই, আর অপরাধ অপরাধই। অপরাধের ঘটনার জন্যই মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁকে খুন করা হয়েছে। সম্পূর্ণ পরিকল্পিত ভাবে অস্ত্র নিয়ে হামলা ও নিরস্ত্র ব্যক্তিকে পিটিয়ে আধমরা করে দেওয়া খুনের ঘটনারই সমার্থক। ২০ দিন বাদে মারা গেলেও সেটা খুনই। সময় অপরাধ লঘু করে দেয় না।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর