প্রয়াত সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তাঁর হাত ধরেই ভারতে কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছিল। কৃষিক্ষেত্রে যুক্ত মানুষদের জীবনযাপনেই পরিবর্তন এনে দিয়েছিলেন তিনি। গত শতাব্দীর ছয় ও সাতের দশকে কৃষিক্ষেত্রে যে বিপুল পরিবর্তন আসে তার মুখ্য ভূমিকায় ছিলেন এম এস স্বামীনাথন। পরিচিতি পেয়েছিলেন ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে। সেই প্রখ্যাত কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন চিরবিদায় নিলেন। বৃহস্পতিবার সকাল ১১.২০ নাগাদ চেন্নাইতে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। দীর্ঘদিন

সৌম্যা স্বামীনাথন, মধুরা স্বামীনাথন এবং নিত্যা স্বামীনাথন তাঁর তিন মেয়ে। ডাঃ সৌম্যা স্বামীনাথন বাবার মৃত্যুতে জানিয়েছেন,“গত কয়েকদিন ধরে তাঁর শরীর ভাল ছিল না। আজ সকালে খুব শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত, তিনি কৃষকদের কল্যাণে এবং সমাজের সবথেকে দরিদ্র অংশের উন্নতির চেষ্টা করে গিয়েছেন। যাঁরা আমাদের পাশে আছেন, পরিবারের পক্ষ থেকে তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই”।

কৃষিক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, মিশ্র চাষ, উচ্চফলনশীল বীজ, নতুন নতুন ধানের প্রজাতি আবিষ্কার তাঁরই মস্তিষ্কপ্রসূত। তিনবার তিনি পদ্ম সম্মান পেয়েছেন। দীর্ঘদিন কৃষি গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন এম এস স্বামীনাথন। ১৯৮৭ সালে তাঁকে প্রথম বার বিশ্ব খাদ্য পুরস্কারও দেওয়া হয়। ১৯৭১ সালে তিনি রামন  ম্যাগসাইসাই সম্মান পান।  ১৯৮৬ সালে তাঁকে দেওয়া হয় আইনস্টাইন বিশ্ব বিজ্ঞান পুরস্কার।  ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত ভারতের কৃষি ও সেচমন্ত্রকের প্রধান সচিব ছিলেন। তিনি আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থার ডিরেক্টর হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন। ভারতের অর্থনীতি অধিকাংশই কৃষিনির্ভর। তাই তাঁর মৃত্যু ভারতীয় কৃষিবিজ্ঞানের জগতে এক অপূরণীয় ক্ষতি।  

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

‘শিবাজী’র ছবি আঁকা টি-শার্ট পরে নাচ, মদ্যপান, বিতর্কের ঝড় উঠতেই কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

‘সুন্দরী গো দোহাই তোমার…’, না হাসায় তরুণী সাংবাদিকের উপরে চোটপাট ট্রাম্প