শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে আসছেন ফুটবল আইকন লিওনেল মেসি। তারকা ফুটবলারের এই সফর নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। প্রথমেই কলকাতাতে আসবেন মেসি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার ভোর ১:৩০ মিনিটে ভারতের মাটিতে পা রাখবেন তিনি। বিশ্বকাপজয়ী তথা আটবারের ব্যালন ডি’অর জয়ী সুপারস্টার এবং লক্ষ লক্ষ মানুষের কাছে সর্বকালের সেরা হিসেবে পরিচিত এই ফুটবলার আগামীকাল থেকে তার G.O.A.T ট্যুর অফ ইন্ডিয়া ২০২৫ শুরু করবেন। কলকাতা থেকে হায়দরাবাদ, মুম্বই থেকে দিল্লি, মেসিকে ভারতে স্বাগত জানাতে প্রস্তুত। মেসির সঙ্গে সাক্ষাৎ করবেন বলিউডের বাদশা শাহরুখ খানও।  মেসির সঙ্গেই যুবভারতীতে হাজির থাকবেন কিং খান। জেনে নিন মেসির ভারত সফর সম্পর্কে যাবতীয় তথ্য।

 মেসি কেবল ভারত সফর করছেন না তিনি বিশ্ব ইতিহাস তৈরি করতে চলেছেন। কলকাতার লেক টাউনে মেসির একটি বিশাল ৭০ ফুট উঁচু মূর্তি উন্মোচন করা হচ্ছে। যা এখন পর্যন্ত যেকোনো ফুটবলারের সবচেয়ে উঁচু মূর্তি । এটি সরাসরি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

আট বছর আগে, দিয়েগো ম্যারাডোনা নিজেই একই স্থানে নিজের মূর্তি উন্মোচন করেছিলেন। এখন মেসি কিংবদন্তিদের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন। মধ্যরাতে কলকাতায় পা রাখবেন মেসি। কলকাতায় মেসি পা রাখবেন ১৩ ডিসেম্বর রাত ১টায় (১২ ডিসেম্বরে মধ্যরাতে)

জেনে নিন মেসির সফরসূচি

কলকাতা- ডিসেম্বর ১৩, ২০২৫ 

১৩ ডিসেম্বর রাত থেকেই আনন্দের জোয়ারে ভাসবে কলকাতা। মেসি গভীর রাতে পা রাখবেন ভারতের মাটিতে। সারা রাত জেগে থাকবে কলকাতা ।

ভিআইপি সাক্ষাৎ ও শুভেচ্ছা: সকাল ৯:৩০-১০:৩০

সল্টলেক স্টেডিয়াম শো: সকাল ১১টা-দুপুর ১টা

মূর্তি উন্মোচন: সকাল ১১:২০

শাহরুখ খান যোগ দেবেন: সকাল ১১:৩০

সেলিব্রিটি ম্যাচ ও অনুষ্ঠান: দুপুরে

সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করবেন সাক্ষাৎ

হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন দুপুর ২টোয়

হায়দরাবাদ ডিসেম্বর ১৩, ২০২৫ 

 সন্ধ্যায় মেসি কলকাতা থেকে  হায়দরাবাদে অবতরণ করবেন মেসি

কী কী আয়োজন করা হয়েছে…  

মেসি পৌঁছাবেন: বিকেল ৪টে

তাজ ফালাকনুমা: বিকেল ৪:৩০

৭-এ-সাইড প্রদর্শনী ম্যাচ: সন্ধ্যা ৭:১৫-৯:১৫

সেলিব্রিটি ম্যাচ: সন্ধ্যা ৭:৫০

মেসি একটি ফুটবল ম্যাচও পরিচালনা করবে তাঁর সঙ্গে থাকবেন রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি

মুম্বইডিসেম্বর ১৪, ২০২৫ 

মুম্বইয়ে ক্রিকেটের সঙ্গে ফুটবল মিলে মিশে এক হয়ে যাবে

মেসি  পৌঁছাবেন: সকাল ১১:৪০

প্যাডেল কাপ, সিসিআই: বিকাল ৩:৩০

সেলিব্রিটি ফুটবল ম্যাচ: বিকাল ৪টা

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইভেন্ট: বিকাল ৪:৫৫

এমএস ধোনি বা কারিশমা কাপুর উপস্থিত থাকবেন

চ্যারিটি ফ্যাশন শো

মেসির ২০২২ বিশ্বকাপের স্মারক নিলামে উঠবে

লুইস সুয়ারেজের স্প্যানিশ সঙ্গীত অনুষ্ঠান হবে

মেসির শচিন  তেন্ডুলকারের সঙ্গেও দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিল্লি – ডিসেম্বর ১৫, ২০২৫

গ্র্যান্ড ফাইনাল

রাজধানীতে মেসির ভারত সফর শেষ হবে ইতিহাসে ভরা একটি দিন হিসেবে।

শেষ দিনের সময়সূচী

 পৌঁছাবেন : সকাল ১০:৪৫

 সাক্ষাৎ ও শুভেচ্ছা অনুষ্ঠান: সকাল ১১:৩৫

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন

 অরুণ জেটলি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ: বিকেল ৩টা

 অতিথিদের মধ্যে থাকতে পারেন,  বিরাট কোহলি, এমএস ধোনি, শুভমান গিল, মিনার্ভা ফুটবল একাডেমির খেলোয়াড়রা

 ফিরে যাবেন: সন্ধ্যা ৭টা

ভারতের চার  শহরে তিন দিন ঝড় তুলবেন মেসি। মেসির G.O.A.T  ইন্ডিয়া ট্যুর কেবল একটি অনুষ্ঠান নয়, এটি দেশের প্রতিটি তরুণ ভক্তের জন্য খেলাধুলা, আবেগ এবং স্বপ্নের উদযাপন।

রাতভর তল্লাশি চালিয়ে অবৈধ মদের কারবারি ভাঙল হাওড়া পুলিশ, আটক লিলুয়ার ‘ত্রাস’ টারজেন

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে কুকীর্তি খুড়তুতো দাদার, চাঞ্চল্য এলাকায়

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়