ড্রাই স্টেট গুজরাতে জন্মদিনের পার্টিতে তল্লাশির সময় উদ্ধার মদ, গ্রেফতার নামকরা ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত ড্রাই স্টেট হিসেবে পরিচিত। অর্থাৎ এই রাজ্যে নিষিদ্ধ মদ। সেই রাজ্যেই এবার জন্মদিনের পার্টিতে তল্লাশির সময় উদ্ধার করা হয়েছে মদ। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য গ্রেফতার করা হয়েছে রাজ্যের একজন বিশিষ্ট ব্যবসায়ী সহ দুইজনকে।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে গুজরাতের সুরাটে একটি হোটেলের কাছে একটি গাড়ি থেকে মদের ক্যান উদ্ধার হয়। হোটেলে বৃহস্পতিবার ব্যবসায়ী সমীর শাহের জন্মদিন উদযাপনের জন্য আলথানের কেএস অবতার হোটেলে বিশাল পার্টির আয়োজন করা হয়েছিল। জন্মদিন উদযাপনের সময়, সমীরের ১৯ বছর বয়সী ছেলে হোটেল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতরে আরও কয়েকজনের সঙ্গে মদ্যপান শুরু করেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মদ্যপানের ভিডিও করার চেষ্টা করে। সেই সময়ে ব্যবসায়ীর ছেলে গাড়ি থেকে নেমে দুর্ব্যবহার শুরু করে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় যে যুবকটি পুলিশ কর্মীদের ধাক্কা দিচ্ছে এবং মারধর করছে।

পুলিশ কিশোরটিকে নিয়ন্ত্রণে আনার পর তার ব্যবসায়ী বাবা ঘটনাস্থলে এসে সকলকে শান্ত করেন। সূত্র জানিয়েছে ব্যবসায়ী সমীর শাহ ঘটনার পর উর্দ্বতন কর্তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে ১,৩৫০ টাকা মূল্যের ৯টি ক্যান মদ, সাতটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জিনিসপত্র এবং গাড়িটি, যার গায়ে “L” স্টিকার (শিক্ষার্থী লাইসেন্স নির্দেশ করে) ছিল তা বাজেয়াপ্ত করা হয়েছে। জোন ৪-এর ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) নিধি ঠাকুর ঘটনা প্রসঙ্গে বলেছেন, “দুটি মামলা দায়ের করা হয়েছে – একটি গাড়ি থেকে মদ উদ্ধারের সঙ্গে সম্পর্কিত এবং অন্যটি পুলিশের উপর হামলার সঙ্গে সম্পর্কিত। যে ব্যক্তি মদ সরবরাহ করেছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে। সরবরাহকারী জানান তিনি ব্যবসায়ীর নির্দেশে এই কাজ করেছেন। তার পরেই সমীরকেও গ্রেফতার করা হয়।

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা