শেষ দফায় ৫৭ আসনে ভোট, ‘পরীক্ষায়’ বসছেন মোদি-চান্নি-মিশা ভারতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেখতে-দেখতে শেষের লগ্নে অষ্টাদশ লোকসভার নির্বাচন। আগামী শনিবার (১ জুন) অন্তিম তথা শেষ দফার ভোট হচ্ছে। মোট আট রাজ্যের ৫৭ আসনে অন্তিম দফায় ভোট নেওয়া হচ্ছে। ইভিএম বন্দি হচ্ছে ৯০৪ প্রার্থীর ভাগ্য। শেষ অর্থা‍ৎ সপ্তম দফায় পঞ্জাব ও উত্তরপ্রদেশের ১৩টি করে আসনে ভোটগ্রহণ হবে। এছাড়া পশ্চিমবঙ্গের ৯, বিহারের ৮, ওড়িশার ৬, হিমাচল প্রদেশের ৪, ঝাড়খণ্ডের ৩ আসনের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় আসনেও ভোট নেওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সপ্তম দফায় সর্বাধিক প্রার্থী লড়ছেন পঞ্জাবে। ওই রাজ্যের ১৩ আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন ৩২৮ জন। উত্তরপ্রদেশের ১৩ আসনে ভোটের ময়দানে রয়েছেন ১৪৪ জন। বিহারের আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৩৮। ওড়িশার ছয় আসনে লড়ছেন ৬৬ জন। ঝাড়খণ্ডের তিন আসনে লড়াইয়ের মুখোমুখি ৫২ জন। হিমাচল প্রদেশের চার আসনে ভাগ্য পরীক্ষায় নেমেছেন ৩৭ জন। চণ্ডীগড় আসনে লড়াই করছেন ১৯ জন। 

শেষ দফায় জাতীয় রাজনীতির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা-নেত্রীর ভাগ্য ইভিএম বন্দি হচ্ছে। তার মধ্যে অন্যতম হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে তৃতীয়বার জয়ের জন্য ভোট ময়দানে নেমেছেন তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর লড়ছেন হিমাচল প্রদেশের হামিরপুর আসন থেকে। ওই রাজ্যের কাংড়া আসনে কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন মনমোহন সিং জমানায় কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব সামলানো আনন্দ শর্মা। হিমাচলেরই মান্ডি আসন থেকে ভোট ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি লড়ছেন বিজেপির হয়ে।

বিহারের পাটলিপুত্র আসনে রাষ্ট্রীয় জনতা দলের হয়ে লড়ছেন লালুপ্রসাদ যাদবের কন্যা মিশা ভারতী। বিহারেরই পটনা সাহিব থেকে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গড় হিসাবে পরিচিত গোরখপুর থেকে লড়াইয়ের ময়দানে রয়েছেন ভোজপুরী অভিনেতা রবি কিষেণ। পঞ্জাবের জলন্ধর লোকসভা আসনে ভাগ্যপরীক্ষায় নেমেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা চরণজি‍ৎ সিং চান্নী। ভাতিন্ডা থেকে ফের ভোটে লড়ছেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের পত্নী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরাত কাউর বাদল।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর