লোকসভা ভোটে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ সপা’র, মোদির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সুরেন্দ্র সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কংগ্রেসের অপেক্ষায় না থেকে লোকসভা ভোটের জন্য তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল সমাজবাদী পার্টি। মঙ্গলবার সপা সুপ্রিমো অখিলেশ যাদব উত্তরপ্রদেশের আরও ৫ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। বদায়ুঁতে ধর্মেন্দ্র যাদবের পরিবর্তে কাকা শিবপাল যাদবকে প্রার্থী করেছেন অখিলেশ। এ নিয়ে তিন দফায় ৩২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেন সপা সুপ্রিমো।

উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা নিয়ে গত কয়েক দিন ধরেই জটিলতা চলছে। প্রথমে কংগ্রেসকে সাত আসন ছাড়তে রাজি হয়েছিলেন সপা সুপ্রিমো। পরে ১১ আসন দিতে রাজি হন। রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত চৌধুরী ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ’তে সামিল হওয়ার পরে রাহুল গান্ধির দলকে আরও ৪ আসন বরাদ্দ করেন মুলায়ম পুত্র। যদিও কংগ্রেস ২৫ আসনের দাবিতে অনড়।

কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যেই দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা শুরু করেছেন অখিলেশ যাদব। প্রথম দফায় ১৬ এবং সোমবার  দ্বিতীয় দফায় আরও ১১ আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছেন মুলায়ম পুত্র। মঙ্গলবার ফের পাঁচ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। সপা সুপ্রিমো জানিয়েছেন, দলের হয়ে কৈরানা আসন থেকে লড়বেন ইকরা হাসান। বদায়ুঁ থেকে লড়বেন শিবপাল সিং যাদব। বরেলি থেকে প্রার্থী হচ্ছেন প্রবীণ সিংহ। হামিরপুর থেকে অজেন্দ্র সিংহ এবং বারাণসী থেকে সুরেন্দ্র সিংহ প্রার্থী হবেন।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?