ফলাফলে প্রভাব খাটাতে ১৫০ জেলাশাসককে ফোন করেছেন শাহ, বিস্ফোরক অভিযোগ জয়রামের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের শেষ লগ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। শনিবার তিনি অভিযোগ করেছেন, ‘ভোটের ফলাফলে প্রভাব খাটাতে দেশজুড়ে ১৫০ জেলাশাসককে ফোন করেছেন অমিত শাহ।’ যদিও রমেশের অভিযোগ নিয়ে বিজেপি কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিন শেষ দফার ভোট শেষ হওয়ার আগেই দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন ‘ইন্ডিয়া জোটের’ শীর্ষ নেতারা। ওই বৈঠক শেষে কংগ্রেস সভাপতি দাবি করেছেন, ‘কমপক্ষে ২৯৫ আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। বিজেপির নেতৃত্বাধীন কিছুতেই ২৩৫ আসনের বেশি পাবে না।’ ভোট গণনার দিন যাতে ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্র সফল না হয় তার জন্য ইন্ডিয়া জোটের প্রত্যেকটি শরিক দলের কাউন্টিং এজেন্টদের গণনা শেষ না হওয়া পর্যন্ত মাটি আঁকড়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্ডিয়া জোটের বৈঠকের মাঝপথেই নিজের ‘এক্স’ হ্যান্ডেলে এক বিস্ফোরক পোস্ট করেন কংগ্রেসের যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। ওই পোস্টে তিনি লেখেন, ‘বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার (১ জুন) সকাল থেকে জেলাশাসকদের ফোন করা শুরু করেছেন। এখনও পর্যন্ত ১৫০ জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন তিনি। আধিকারিকদের ফোন করে এভাবে ধমকানো গণতন্ত্রের পক্ষে লজ্জার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্মরণে রাখা উচিত, গণতন্ত্র ধমকে নয়, সাধারণ মানুষের ভোটে চলে। আগামী ৪ জুন নরেন্দ্র মোদির বিদায় নিশ্চিত। আধিকারিকদের উচিত কোনও চাপের  কাছে নতিস্বীকার না করে, সংবিধান রক্ষার দায়িত্ব পালন করা। যাঁদের ফোন করা হয়েছে, তাদের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের