মোদির বিরুদ্ধে বারাণসীতে প্রার্থী বদল মায়াবতীর

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রথম দফার ভোটগ্রহণের মধ্যেই ষষ্ঠ দফার প্রার্থী তালিকা প্রকাশ করলেন বসপা সুপ্রিমো মায়াবতী। সেই সঙ্গে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দলের পূর্বঘোষিত প্রার্থীকেও সরিয়ে দিয়েছেন তিনি। নয়া তালিকা অনুযায়ী, বারাণসীতে হাতি প্রতীকে লড়বেন সৈয়দ নেয়াজ আলি।

প্রথমে বারাণসী আসনে দলীয় প্রার্থী হিসাবে আতহার জামাল লরির নাম ঘোষণা করেছিলেন বসপা সুপ্রিমো। কিন্তু আচমকাই দলীয় প্রার্থী বদল করেছেন তিনি। যদিও কী কারণে বারাণসীর বসপা প্রার্থী বদল করা হল সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। উল্লেখ্য, আগামী ১ জুন সপ্তম দফায় বারাণসী আসনে ভোটগ্রহণ হবে। কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোটের পক্ষে বারাণসীতে প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই। অখিল ভারতীয় হিন্দু মহাসভার পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে নির্মোহী আখড়ার হিমাঙ্গী সখীকে।

এদিন বসপার পক্ষ থেকে ষষ্ঠ দফার প্রার্থী তালিকায় ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। হরদোই আসন থেকে প্রার্থী হচ্ছেন বিধান পরিষদ সদস্য ভীম রাও আম্বেদকর। জৌনপুরে প্রার্থী হয়েছেন জেলবন্দি বাহুবলী নেতা ধনঞ্জয় সিংয়ের স্ত্রী শ্রীকলা সিং। ফতেহপুর থেকে মণীশ সিং সাচান, সীতাপুরে মহেন্দ্র সিং যাদব, মহারাজগঞ্জে মোহাম্মদ মৌসমে আলম, মিশরিখ থেকে বিআর আহিরবার, মছলিশহর থেকে কৃপাশঙ্কর সিংহ সরোজ, ভাদোহি থেকে আতহার আনসারি ও ফুলপুর থেকে জগন্নাথ পাল লড়বেন। বারাণসীর পাশাপাশি ফিরোজাবাদ আসনেও বসপা প্রার্থী বদল করা হয়েছে। ওই আসন থেকে লড়বেন চৌধুরী বশির।

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন