আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ বছরে ২২ জনকে বিলিওনিয়ার বানিয়েছেন মোদি, খোঁচা রাহুলের

নিজস্ব প্রতিনিধি, চাঁইবাসা: ক্ষমতায় থাকাকালীন গত ১০ বছরে দেশের ২২ জনকে বিলিওনিয়ার বানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর আদিবাসীদের কাছ থেকে তাদের জমি-জঙ্গলের অধিকার কেড়ে নিয়ে বান্ধব শিল্পপতিদের দিয়েছেন। মঙ্গলবার এমন ভাষাতেই রাজনৈতিক প্রতিপক্ষ নরেন্দ্র মোদিকে আক্রমণ রাহুলের ।

আগামী ১৩ মে চতুর্থ দফা থেকে শুরু হচ্ছে ঝাড়খণ্ডের ১৪ লোকসভা আসনের ভোট। ১৩ মে চার আসনে, ২০ মে ৩ আসনে, ২৫ মে ৪ আসনে এবং শেষ দফায় অর্থা‍ৎ ১ জুন ৩ আসনে ভোট নেওয়া হবে। ১৪ আসনের মধ্যে কংগ্রেস লড়ছে ৭ আসনে। শিবু সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লড়ছে ৫ আসনে এবং লালুপ্রসাদ যাদবের আরজেডি এবং সিপিআই (এম-এল) লড়ছে একটি করে আসনে। দলীয় প্রার্থীর হয়ে মঙ্গলবার চাঁইবাসায় সভা রাহুলের। 

ওই নির্বাচনী সভায় রাজনৈতিক প্রতিপক্ষ নরেন্দ্র মোদিকে নিশানা করে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুলের মন্তব্য , ‘মোদিজির লক্ষ্য একটাই, আদিবাসীদের কাজ থেকে জল-জমি-জঙ্গল কেড়ে ১০-১৫ জন বান্ধব শিল্পপতিদের হাতে তুলে দেওয়া। গত ১০ বছরে ক্ষমতায় থাকাকালীন ২২ ব্যক্তিকে বিলিওনিয়ার বা ধনকুবের বানিয়েছেন।’ এর পরেই প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে গরিব মহিলাদের বছরে এক লক্ষ টাকা করে দেওয়া হবে। আমরা শুধু হাতে গোনা পুঁজিপতিদের কোটিপতি করব না। কয়েক কোটি গরিব মানুষকে লাখপতি বানাব।’ কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হঠানোর ডাক দিয়ে রাহুল বলেন, ‘এবার নির্বাচন আর পাঁচটা নির্বাচনের মতো নয়। সংবিধান ও গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই। আর নিজেদের অধিকার রক্ষায় গরিবদেরই এগিয়ে আসতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ