বিরোধীদের শোরগোলের মাঝেই সাংসদ হিসাবে শপথ নিলেন ধর্মেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট নিয়ে দেশ জুড়ে চলছে বিতর্ক। আর তারপ্রভাব পড়ল অষ্টাদশ লোকসভা অধিবেশনের প্রথম দিনে। প্রথা মত, অধিবেশনের প্রথমে শপথ নিলেন জয়ী সাংসদরা। এদিন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম ঘোষণা হতেই বিরোধীরা স্লোগান দেওয়া শুরু করে। লোকসভায় নিজের আসন থেকে প্রোটেম স্পিকারে কাছ অবধি যাওয়ার আগেইবিরোধীদের  ‘নিট নিট, শেম, শেম’ স্লোগানে জর্জরিত হন শিক্ষামন্ত্রী। একথায়  লোকসভা অধিবেশনের শুরুর প্রথমদিনেই ইন্ডিয়া জোটের বিক্ষোভের মুখে পড়ল মোদি সরকার।

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NTA-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। রাহুল গান্ধি  থেকে বিরোধীরা একযোগে নিট-ইউজি পরীক্ষা ও নেট-ইউজিসি নিয়ে সুর চওড়া করতে শুরু করেছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলে ইন্ডিয়া জোট।   এই পরিস্থিতি  লোকসভা অধিবেশনের প্রথমদিনেই নিট নিয়ে সরব হন ইন্ডিয়া জোটের সদস্যরা।

উল্লেখ্য, ৫ মে গোটা দেশে হয়ে গিয়েছে NEET-UG পরীক্ষা। হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমেই। অর্থাৎ NEET পরীক্ষার মাধ্যমেই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা। যাঁরা উচ্চমাধ্যমিকের পরেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। এই পরীক্ষাই তাঁদের পথ প্রশস্ত করে। কিন্তু বর্তমানে মানুষ কিছু জয় করার লক্ষে সঠিক পথের থেকে বেঠিক পথই বেছে নেয়। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় যুগ, খুব সহজেই টাকার লোভে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। যাতে কিনা বিপাকে পড়েন অনেক নিরপরাধ পরীক্ষার্থীরাও। বর্তমানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড নিয়ে  তদন্ত চলেছে সুপ্রিম কোর্টে ।

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের