‘ভগবান রাম  নিরামিষভোজী ছিলেন না’, বিস্ফোরক মন্তব্য NCP নেতার  

Share:

নিজস্ব প্রতিনিধিঃঅযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের  প্রস্তুতি যখন তুঙ্গে তখনই বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির  নেতা জিতেন্দ্র আওহাদ। এক অনুষ্ঠানে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বলেন,’ ভগবান রাম  আমিষভোজী ছিলেন।‘ এই বক্তব্যের পর থেকেই শুরু হয় রাজনৈতিক তরজা ।

মহারাষ্ট্রের শ্রীদিতে এক অনুষ্ঠানে   জিতেন্দ্র আওহাদ বলেছিলেন,’ভগবান রাম পশু শিকার করতেন এবং খেতেন।  ভগবান রাম নিরামিষভোজী ছিলেন না। চলতি মাসের শেষের দিকে উত্তর প্রদেশের অযোধ্যায় নতুন রাম মন্দিরের মহাসমারোহের আগে এই মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই ঘটনার পরেই এনসিপি-র অজিত পাওয়ার দলের নেতা  জিতেন্দ্র আওহাদের মুম্বাইয়ের বাড়ির বাইরে জড়ো হয়ে স্লোগান দেন। ইতিমধ্যেই আওহাদের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপি বিধায়ক রাম কদমের নেতৃত্বে বিক্ষোভকারীরা জানিয়েছেন, হিন্দুদের অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এনসিপি বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। কদম বলেন, ভগবান রামের সমস্ত ভক্ত জিতেন্দ্র আওহাদের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করবেন।

প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে আওহাদ অবশ্য ভগবান রামের কাছেই থেমে থাকেননি। মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর কারণেই ভারত স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করে তিনি আরেকটি বিতর্কিত মন্তব্য করেছেন। তবে জিতেন্দ্র আওহাদের এই বিতর্কিত বক্তব্যের পর এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি।

 

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের