মন্দিরের দরজা না খোলায় পুরোহিতকে বেধড়ক মারধর, কাঠগড়ায় বিজেপি বিধায়কের পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে মন্দিরের দরজা না খোলার অভিযোগে পুরোহিতকে বেধড়ক মারধরের করেন বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওসের চামুণ্ডা দেবী মন্দিরে।

জানা গিয়েছে, বিজেপি (BJP) বিধায়ক গোলু শুক্লার ছেলের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের হয়েছে। তবে তাতে অভিযুক্ত রুদ্রাক্ষ শুক্লার নাম নেই।

সূত্রের মারফৎ খবর, বিশাল কনভয় নিয়ে রুদ্রাক্ষ তাঁর দল রাত ১২.৪৫ নাগাদ মন্দিরে হাজির হন। কিন্তু সেই সময় মন্দিরের সম্পূর্ণ তালা দেওয়া থাকে। অভিযোগ, তালা খোলার জন্য পুরোহিত উপদেশ নাথকে হুমকি দেন রুদ্রাক্ষর ডানহাত জিতেন্দ্র রঘুবংশী। রাজি হননি পুরোহিত। তিনি পরিষ্কার জানিয়ে দেন, রাতে তালা খোলার নিয়ম নেই।

পুরোহিতের এই কথায় যেন জ্বলে উঠে তাঁরা। শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। কিন্তু তাতেও কাজ না হওয়ায় পুরোহিত উপদেশ নাথকে মারধর করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। দায়ের হয়েছে এফআইআরও। মন্দিরের পুরোহিত উপদেশ নাথের অভিযোগ, রাতেই এফআইআর তুলে নেওয়ার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়। বলা হয়, ‘এটা ঘরোয়ো ব্যাপার।’ তবে পুরোহিত সাফ জানিয়ে দেন, ‘আমি আপোষ করব না।’

বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খোলেনি পুলিশ। তবে মধ্যপ্রদেশ পুলিশের এক সিনিয়র আধিকারিক বলেছেন, ‘তদন্ত চলছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত তথ্য় প্রমাণ খতিয়ে দেখে ব্য়বস্থা নেওয়া হবে।’ পাশাপাশি তিনি আরও  বলেছেন, জিতেন্দ্র রঘুবংশীর বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ