মধ্যপ্রদেশে ধাক্কা বিজেপির, কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র

শনিবার কংগ্রেস নেতা কমল নাথের উপস্থিতিতে তিনি হাত শিবিরে যোগ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে হবে বিধানসভা ভোট। তার আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপির একজন প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত কৈলাশ যোশীর পুত্র প্রাক্তন মন্ত্রী দীপক যোশী। শনিবার কংগ্রেস নেতা কমল নাথের উপস্থিতিতে তিনি হাত শিবিরে যোগ দেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে বিধানসভা নির্বাচনের ছয় মাস আগে দীপক যোশীর  কংগ্রেসে যোগদান ক্ষমতাসীন বিজেপির জন্য একটি বড় ধাক্কা। তাঁর বাবা একজন অত্যন্ত শ্রদ্ধেয় রাজনীতিবিদ হিসাবে পরিচিত ছিলেন। সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তাঁর বাবা কৈলাশ যোশী জনপ্রিয় ছিলেন। দীপক যোশী (Deepak Joshi) নিজে তিনবার বিধায়ক হয়েছেন। শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভায় ২০১৩-১৮ মেয়াদে সদস্য ছিলেন। ২০১৮ সালে তিনি মনোজ চৌধুরীর কাছে হেরে গিয়েছিলেন।

কমল নাথ মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে প্রয়াত কৈলাশ যোশীর স্মৃতিসৌধ নির্মাণের জন্য জমি দিয়েছিলেন। কিন্তু সেই স্মৃতি সৌধ নির্মাণে বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছে। গত সপ্তাহে খবর ছড়িয়ে পড়েছিল, দীপক যোশী কংগ্রেসে যোগ দিতে পারেন। অবশেষে শনিবার সেই জল্পনার অবসান হল।

মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর