ত্বিশা শর্মার মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে সুপারিশ মধ্যপ্রদেশ সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন ‘মিস পুনে’ ত্বিশা শর্মার রহস্যজনক মৃত্যুকে ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে বিতর্ক ও আইনি জটিলতা। ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি উঠতেই তার রহস্যমৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দিতে সুপারিশ মধ্যপ্রদেশ সরকারের। ঘটনাটি এখন শুধুমাত্র একটি আত্মহত্যা সংক্রান্ত মামলা নয়, বরং একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ এবং প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে জটিল এক গোলকধাঁধা।

গত ১২ মে শ্বশুরবাড়ি থেকে ত্বিশা শর্মার দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ত্বিশার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল। দাবি পূরণ না হওয়াতেই সম্ভবত তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।তাঁর শাশুড়ি, প্রাক্তন জেলা বিচারক গিরিবালা সিংহের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। তিনি বর্তমানে ভোপাল জেলায় কমিশনের সভাপতি পদে রয়েছেন, তবে তার এই পদে থাকা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। তদন্তাধীন অবস্থায় কেউ এই পদে বহাল থাকতে পারেন কি না সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তদন্তে অসহযোগিতার অভিযোগে গিরিবালা সিংহকে ইতিমধ্যেই তৃতীয় ও শেষ নোটিশ পাঠিয়েছে পুলিশ। তিনি যদি জিজ্ঞাসাবাদে উপস্থিত না হন, তাহলে তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করা হতে পারে। 

আরও পড়ুনঃ মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ হাইকোর্টের

অন্যদিকে, নিখোঁজ থাকা ত্বিশার স্বামী সমর্থ সিংহ জামিনের আবেদন নিয়ে জবলপুর হাইকোর্টে গিয়েছেন। একই সময়ে ত্বিশার বাবা নাভনিধি শর্মা গিরিবালা সিংহের জামিন বাতিলের আবেদন দায়ের করেছেন। এই মামলার একাধিক পিটিশন এখন মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারাধীন, যা আগামী শুনানিতে আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। পুরো ঘটনায় প্রশাসন, বিচারব্যবস্থা সব মহলেই তৈরি হয়েছে তীব্র আলোড়ন, আর কেন্দ্রের সম্ভাব্য সিবিআই তদন্তে নতুন দিক নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া