ভগবান কাল ভৈরবের মুখে সিগারেট গুঁজছেন যুবক, ভিডিও ভাইরাল হতেই চটে লাল ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় কত রকমের ভিডিওই না ভাইরাল হয়, কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও(Viral Video) ঘিরে সমাজ মাধ্যমে শুরু হয় জোর বিতর্ক। ভিডিও দেখামাত্রই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কিন্তু কি ঘটছে জানেন! ভিডিওতে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) জব্বলপুরের(Jabbalpur Incident) একটি মন্দিরে ভগবান কাল ভৈরবের(Kaal Bhairav) মূর্তির মুখে সিগারেট ধরে রয়েছে একজন যুবক। ঈশ্বরকে ধূমপান করানোর চেষ্টা করছিল সে। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর তা সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। এরপরই এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন হিন্দু সম্প্রদায়ের মানুষরা। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

আকাশ গোস্বামী নামক জনৈক নেটিজেন ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে সরাসরি যুবককে ভগবান কাল ভৈরবের মুখের কাছে সিগারেট ধরতে দেখা যায়, ওই যুবক আরও দাবি করে যে ভগবানের মূর্তি সত্যি সত্যিই সিগারেট খাচ্ছে। আরও আশ্চর্যের বিষয়, ওই যুবক অন্যান্য ভক্তদেরকেও বাবা কাল ভৈরবকে ভোগ হিসেবে সিগারেট দেওয়ার জন্য অনুরোধ করেন। ৩৬ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে যুবক দাবি করেছেন, কোনও ভক্ত যদি ভগবানকে সিগারেট দেন তবে তাঁর মনোবাঞ্ছা পূরণ হবে। ভিডিওটি ভাইরাল হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়। জব্বলপুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই বিষয়টির সমাধানের জন্য একটি বিশেষ দল গঠন করেছে।

ভাইরাল ভিডিও ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও এদিন ছিল চোখে পড়ার মতো। অনেকেই এই ঘটনাকে ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেছেন। কেউ কেউ আবার ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কাল ভৈবর হলেন মহাদেবেরই আরেক রূপ। তাঁকে নেশার সামগ্রী ভোগ হিসেবে অর্পণ করার প্রথা রয়েছে উজ্জয়ন সহ ভারতের একাধিক কাল ভৈরবের মন্দিরে। কিন্তু তা বলে ভগবানের মুখে সিগারেট ধরিয়ে দিয়ে হাস্যকর ভিডিও বানানো কখনই উচিৎ হয়নি বলেই মনে করছেন অনেকে।

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা