দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গান্ধি পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় ৬ লাখ ভোটে হেরেও রাজ্যসভার টিকিট পেলেন ইনি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন রাজ্যসভা ভোটের (Rajya Sabha Election) জন্য প্রার্থী তালিকা (Candidate List) ঘোষিত হতেই কংগ্রেসে শুরু হল মুষল পর্ব। টিকিট না পেয়ে একদিকে যেমন ক্ষোভ উগরে দিয়েছেন নাগমা (Actress Nagma), পবন খেড়া (Pawan Kheda), পৃথ্বীরাজ চৌহানরা (Pritwiraj Chouhan) , তেমনই লোকসভা নির্বাচনে ৬ লাখ ভোটে হেরেও মহারাষ্ট্র থেকে কীভাবে ইমরান প্রতাপগড়ি (Imran Pratapgarhi) টিকিট পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলে দলনেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) চিঠি পাঠিয়েছেন বিশ্ববন্ধু রাই (Viswa Bandhu Rai)  নামে এক কংগ্রেস নেতা। ওই চিঠিতে তিনি সরাসরিই অভিযোগ করেছেন, ‘গান্ধি পরিবারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই ইমরান প্রতাপগড়ির ((Imran Pratapgadi) মতো জনবিচ্ছিন্ন একজনকে রাজ্যসভার টিকিট দেওয়া হয়েছে।’

গত রবিবারই আসন্ন রাজ্যসভা ভোটের জন্য ১০ প্রার্থীর তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। ওই তালিকায় পি চিদম্বরম, প্রমোদ তিওয়ারি, অজয় মাকেন, রণদীপ সিং সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিকের মতো বর্ষীযান কংগ্রেস নেতাদের নাম থাকলেও, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মার মতো জি-২৩ গোষ্ঠীর নেতাদের নাম নেই। প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক ইমরান প্রতাপগড়ি। মহারাষ্ট্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। দলের সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব পাওয়া তরুণ নেতা উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা। রাজনীতিবিদের চেয়েও বেশি বেশি পরিচিত কবি হিসেবে। গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশের মোরাদাবাদ আসন থেকে ছয় লাখেরও বেশি ভোটে হেরেছিলেন তিনি।

কিসের ভিত্তিতে জামানত খোয়ানো একজন প্রার্থীকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে সেই প্রশ্ন তুলে সোনিয়া গান্ধিকে চিঠি পাঠিয়েছেন বিশ্ববন্ধু রাই নামে এক কংগ্রেস নেতা। চিঠিতে তিনি লিখেছেন, ‘যিনি পুরসভার ভোটে জেতার যোগ্যতা রাখেন না, তাঁকে কিসের ভিত্তিতে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হল? অতীতে নভজ্যো‍ৎ সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দিয়ে দলীয় নেতৃত্ব যে ভুল করেছিলেন, সেই একই ভুলের পুনরাবৃত্তি কেন করা হল?’

Published by:

Share Link:

More Releted News:

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ