জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেফতার জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ'(JeM) সদস্য মহম্মদ হাসান আবু সারমাদ আখতার। মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা (ATS) ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগ ছিল ধৃতের। তার মোবাইল ফোন থেকে উস্কানিমূলক অডিও এবং একাধিক আপত্তিকর তথ্য উদ্ধার হয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার।

ধৃতের নাম মহম্মদ হাসান আবু সরমদ আখতার। বয়স ৩৩ বছর। আজ শনিবার (২৪ অক্টোবর) মুম্বইয়ের মাহিম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহিম মেট্রো স্টেশনের কাছে মহারাষ্ট্র ATS-এর কালাচৌকি ইউনিটের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান। সেখান থেকেই তাকে আটক করা হয়। ধৃতের নাম মহম্মদ হাসান আবু সরমদ আখতার। বয়স ৩৩ বছর। আজ শনিবার (২৪ অক্টোবর) মুম্বইয়ের মাহিম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহিম মেট্রো স্টেশনের কাছে মহারাষ্ট্র ATS-এর কালাচৌকি ইউনিটের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান। সেখান থেকেই তাকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, র‍্যাপিডো চালানো এবং আতর বিক্রির কাজের আড়ালে নিজের কার্যকলাপ চালাতেন অভিযুক্ত। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ এবং দেশবিরোধী মনোভাব ছড়ানোর চেষ্টা করছিলেন তিনি বলে অভিযোগ। তাঁর মোবাইল ফোন পরীক্ষা করে এই ধরনের কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু তথ্য ও উপাদান উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

ATS সূত্রে খবর, একটি টেলিগ্রাম গ্রুপও পরিচালনা করতেন ধৃত। তদন্তকারীদের অভিযোগ, গত ১ জুন ওই গ্রুপে জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের কয়েকটি উস্কানিমূলক অডিও আপলোড করা হয়েছিল। বাবরি মসজিদ-সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ওই ভাষণগুলি প্রচার করা হয়েছিল বলে দাবি। পাশাপাশি পাকিস্তান-সমর্থিত চরমপন্থী টেলিগ্রাম চ্যানেল ‘IBN-e-Qasim’-এর সক্রিয় সদস্য ছিলেন বলেও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই গ্রেফতারির কয়েক মাস আগেই জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগে গুজরাতে অভিযান চালিয়েছিল ATS। গত জুলাই মাসে গুজরাতের পাটন জেলার সিদ্ধপুর তালুকের খাড়িয়াল গ্রাম থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তার আগে একই মাসে সন্দেহভাজন আট জন জইশ সদস্যকে ঘিরে তদন্ত শুরু হয়েছিল। সেই সূত্র ধরেই পরবর্তী সময়ে আরও কয়েক জনের নাম সামনে আসে। বর্তমানে ধৃতের মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই অনলাইন নেটওয়ার্কের সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন, দেশের অন্য কোথাও এর কোনও যোগাযোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

আমেরিকায় চাকরির খোঁজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু তেলঙ্গানার তরুণীর

মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের পর নতুন হেড কোচ নিয়োগ করল মুম্বই, কে সামলাবেন দায়িত্ব?

সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানে মৃত ১, আহত ৫০০! বাতিল শতাধিক বিমান

ঈশান ছিটকে যেতেই কপাল খুলবে বৈভবের? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

লক্ষ্মীপুজোর বাজারেও মূল্যবৃদ্ধির কোপ, পুজোর সামগ্রী কিনতে নাভিশ্বাস গৃহস্থের

ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

জানালার পাশে ভুলেও রাখবেন না এই ৭টি জিনিস, সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়