কৃষকদের দুর্দিনে মানবিক উদ্যোগ সরকারি আধিকারিকদের, দান করবেন নিজেদের বেতন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির খামখেয়ালিপনায় বিপর্যস্ত কৃষিজীবন, তখন চাষিদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সরকারি আধিকারিকরাই। খরার জেরে একের পর এক সমস্যায় পড়েছেন মহারাষ্ট্রের কৃষকরা। কোথাও জলের তীব্র সংকট, কোথাও ফসলের ক্ষতি, আবার কোথাও ঋণের বোঝা বাড়ছে। এই কঠিন পরিস্থিতিতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের আইএএস ও আইপিএস আধিকারিকরা। কৃষকদের দুর্দশা ঘুচতে নিজেদের এক দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

মহারাষ্ট্রের একাধিক এলাকায় খরার পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্যের সিনিয়র IAS এবং IPS আধিকারিকরা অক্টোবর মাসের এক দিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেবেন। ইতিমধ্যেই তাঁদের সংগঠনের তরফে এই বিষয়ে রাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন দফতর রাজ্যের ৩০৫টি তালুকাকে খরাপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করেছে। এই এলাকাগুলির কৃষকদের দুর্দশা কিছুটা কমাতে একাধিক ছাড়ের কথাও ঘোষণা করেছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, খরাপ্রবণ এলাকার কৃষকদের জমির রাজস্ব সম্পূর্ণ মকুব করা হবে। পাশাপাশি ফসলের ঋণ পুনর্গঠনের ব্যবস্থা করা হবে। আপাতত বন্ধ রাখা হয়েছে সমস্ত ধরনের কৃষিঋণ আদায়ও। কৃষিকাজে ব্যবহৃত পাম্পের বিদ্যুতের বিলের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে। শুধু কৃষকরাই নন, খরাপ্রবণ এলাকার পড়ুয়াদের পরীক্ষার ফিও মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে আর্থিক সংকটের কারণে তাঁদের পড়াশোনায় কোনও প্রভাব না পড়ে।

আরও পড়ুন: ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

এদিকে, জনপ্রতিনিধিরাও কৃষকদের সাহায্যে এগিয়ে আসছেন। চিপলুন-সঙ্গমেশ্বর কেন্দ্রের বিধায়ক শেখর নিকম নিজের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ারের হাতে তুলে দিয়েছেন। অন্যদিকে, বিধায়ক রোহিত পাওয়ারের দাবি, খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি হেক্টর জমিতে অন্তত ৫০ হাজার টাকা এবং কৃষিশ্রমিকদের ২৫ হাজার টাকা করে সরাসরি আর্থিক সাহায্য দেওয়া হোক।

পুজোর চাঁদা ১৫ হাজার! টাকা না পেয়ে গ্যারেজের দুই কর্মীকে মারধরের অভিযোগ

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

সপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জল্পনায় সিলমোহর! সুরকার অনিরুদ্ধর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন কাব্য মারান, কবে বিয়ে?

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১